১৫৭ রানের লিড নিয়ে ৫৫৭ রানে থামল দ.আফ্রিকা

প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দ.আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। নবম উইকেটে দুজনের ১১৭ রানের জুটিতে বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে ৫৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

দিনের খেলা শুরুতে ৫৬ রানে অপরাজিত ছিলেন রিকেলটন, অন্য প্রান্তে রাবাদার সংগ্রহ ছিল ৫ রান। ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। অন্যদিকে, রাবাদাও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। অথচ তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ৩৮ রানেই ফেরার কথা ছিল তার। কিন্তু শান্তর হাত ফসকে জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগান এই পেসার।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতকে। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের বলে ফেরার আগে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেন রাবাদা। আউট হওয়ার আগের দুই বলে মিরাজকে টানা দুটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭২ রান করে সাজঘরে ফেরেন রাবাদা।

শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন বাভুমা। ১১ রানে থাকা প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। তবে সেটি নো বল হওয়ায় উইকেট পাওয়া হয়নি তার। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার হাঁকান প্যাটারসন। শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে তাদের জুটি। ২৯ রান করে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা।

spot_imgspot_img
spot_img

Related Articles