তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ‘কোনিয়া ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রবিবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সফরে প্রতিমন্ত্রী তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এই বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সফরে প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টির’ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
এই সফরে ওআইসিভূক্ত দেশ গুলোর তরুণদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে আমিনুল হক।
সফর শেষে আগামী ১৪ তিনি দেশে ফিরবেন।।
