বিশ্বকাপে তিন হাইভোল্টেজ লড়াইয়ে কারা এগিয়ে । ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা শিরোপাপ্রত্যাশী স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। শক্তি, অভিজ্ঞতা, ফিফা র্যাংকিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স-সবদিক থেকেই স্পেনকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।
গত আসরে আর্জেন্টিনাকে চমক দেওয়া সৌদি আরবের প্রতিপক্ষ্য উরুগুয়ে। চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত দল ইরান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দল গুলোর মধ্যে পরিসংখানে কারা এগিয়ে ও কেমন একাদশ নিয়ে নামছে তা নিয়েই বিস্তারিত থাকছে দেখে নিন এই প্রতিবেতনে।

তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারালো সুইডেন
ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা শিরোপাপ্রত্যাশী স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। শক্তি, অভিজ্ঞতা, ফিফা র্যাংকিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স-সবদিক থেকেই স্পেনকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।
বর্তমান ফিফা র্যাংকিংয়ে স্পেন বিশ্বের ২ নম্বর দল। অন্যদিকে কেপ ভার্দে রয়েছে অনেক পিছিয়ে। তাই তো বিশ্বকাপ ইতিহাসও স্পেনের পক্ষে কথা বলছে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এর আগে বহুবার বিশ্বকাপে খেলেছে, যেখানে কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে।
সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশরা। ইউরো চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপে এসেছে দীর্ঘ অপরাজিত ধারাবাহিকতা নিয়ে। বিশ্বকাপে স্পেনের শক্তির বড় জায়গা তাদের মিডফিল্ড। রদ্রি, পেদ্রি ও ফ্যাবিয়ান রুইজের মতো তারকারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম।

মেসির রেকর্ড গোলের মধ্য দিয়ে প্রস্তুতি শেষ আর্জেন্টিনা
মাঠের আক্রমণে তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও অভিজ্ঞ আলভারো মোরাতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপ বাছাইপর্বে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে। দলটির শক্তি মূলত শৃঙ্খলিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণ। অভিজ্ঞ ফরোয়ার্ড বেবে ও অধিনায়ক রায়ান মেন্দেসের ওপরই ভরসা থাকবে আফ্রিকান দলটির।
বিশ্বকাপের ব্যস্ত সূচি-নজরে তিন মহারণ
এছাড়া রাতে বিশ্বকাপে গ্রুপ জিতে বেলজিয়াম মুখোমুখি হবে মিশরের। সিয়াটলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা। অন্যদিকে গত আসরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে চমক দেওয়া সৌদি আরব মুখোমুখি হবে মেসির বন্ধুর দল উরুগুয়ের বিপক্ষে। এইচ গ্রুপের ম্যাচটি মায়ামিতে শুরু হবে বাংলাদেল সময় ভোর ৪টা। একই সাথে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল ইরান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। জি গ্রুপের ম্যাচটি লস অ্যাঞ্জেলসে শুরু হবে সকাল ৭টায়।
ফিফা র্যাংকিংয়ে বেলজিয়াম বিশ্বের শীর্ষ সারির দল গুলোর একটি, যেখানে মিশর তুলনামূলক ভাবে অনেক নিচে। বিশ্বকাপ অভিজ্ঞতায়ও বেলজিয়াম এগিয়ে। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে উরুগুয়ে। তবে ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব যে অঘটন ঘটাতে পারে, সেটাও সবাই মনে রেখেছে।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ইরান। ফিফা র্যাংকিং, বিশ্বকাপ অভিজ্ঞতা, সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্কোয়াডের মান-সবদিক থেকেই এশিয়ার দলটি এগিয়ে রয়েছে। ইরান বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ২০ নম্বরে ও নিউজিল্যান্ড ৮৫ নম্বরে।
স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমন,পেদ্রো পোরো, রবিন লে নরমাঁ, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস।
কেপ ভার্দের সম্ভাব্য একাদশ: ভোজনহা, স্টিভেন মোরেইরা, লোগান কস্তা, রবার্তো লোপেস, জোয়াও পাওলো, ডেরয় দুয়ার্তে, কেনি রোচা সান্তোস, জ্যামিরো মন্টেইরো, রায়ান মেন্দেস, বেবে, জিলসন তাভারেস।

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














