স্বপ্ন নিয়ে উড়াল দিল টাইগ্রেসরা

স্বপ্ন নিয়ে উড়াল দিল টাইগ্রেসরা

বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে অনেক কথাই বলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। রোববার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর। প্রথম ধাপে ১৩ জন গেছেন। শেষ ধাপে বাকি ১৩ জন দেশ ছাড়বেন।

অবশ্য বিশ্বকাপের আগে সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছেন।

অধিনায়ত জ্যোতি বলেন, ‘আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে। প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।’

ত্রিদেশীয় সিরিজ খেলা প্রসঙ্গে জ্যোতি বলেছেন, ‘স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাব, এটা অনেক বড় সুযোগ। আমাদের দল কতটা ভালো খেলবে বিশ্বকাপে এবং কীভাবে ম্যাচ জিতবে, সেটা যাচাইয়ের ভালো সুযোগ ছিল।’

Exit mobile version