জমে উঠেছে আইপিএলের শিরোপার লড়াই। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। বাকি ৩ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আগেই নিশ্চিত করে রেখেছিল প্লে-অফ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ২৪ মে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। বাকি ৩ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আগেই নিশ্চিত করে রেখেছিল প্লে-চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।
রাজস্থানের জয়ের ফলে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিদায় নিশ্চিত হয়েছে। টেবিলের চারে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬। পাঁচে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১৫, কেকেআর আছে ছয়ে, তাদের পয়েন্ট ১৩। শেষ ম্যাচে তাই জিতলেও রাজস্থানকে টপকাতে পারবে না কেকেআর।
প্লে-অফের প্রথম ম্যাচে ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ২৭ মে এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। এলিমিনেটরের ম্যাচে হারা দল বাদ পড়বে।
প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, ২৯ মে। সেই ম্যাচে জেতা দল যাবে ফাইনালে। ৩১ মে দুই কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে ফাইনাল ম্যাচ।
২৭ মে প্রথম কোয়ালিফায়ার হবে ধর্মশালায়। ২৮ মে নিউ চণ্ডীগড়ে হবে এলিমিনেটরের ম্যাচ। ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে একই ভেন্যুতে। ৩১ মে ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে প্লে-অফের টিকিট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















