বিশ্বকাপ থেকে বিদায় হলেও তুরস্কের রাজনৈতিক জয় ! নক আউটের টিকিট মেলেনি, বিশ্বকাপ ফুটবলে তুরস্কের স্বপ্ন থেমে গেছে প্রথম রাউন্ডেই। তবে বিদায়ের মূহুর্তে তুরস্কের সমর্থকদের মুখে হতাশার চেয়ে গর্বের হাসিই ছিল বেশি। কারণ শেষ ম্যাচে জয়। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে তুরস্ক। এ জয় অনেকের চোখে ছিল প্রতীকী এক রাজনৈতিক বার্তাও।
সম্পর্ক স্বস্তিদায়ক নয়
প্রথম দুই ম্যাচে হেরে তুরস্কের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। শূন্য হাতে ফেরার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ জয়ের ফলে তুরস্ক এখন আর শূন্য হাতে ফিরতে হচ্ছে না। তবে এই জয়ের গুরুত্ব মাঠের বাইরে অনেক বিস্তৃত। আন্তর্জাতিক রাজনীতিতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কটা স্বস্তিদায়ক নয়। বলা যায় সম্পর্কে চলছে টানাপোড়েন। ন্যাটো জোটে একসঙ্গে থাকলেও সিরিয়া নীতি, প্রতিরক্ষা চুক্তি, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপনাস্ত্র কেনা, মানবাধিকার প্রশ্নসহ নানা ইসু্যতে দুই দেশের সম্পর্ক বহুবার উত্তপ্ত হয়েছে। কুটনৈতিক টানাপোড়েনের সেই প্রেক্ষাপটে ফুটবল মাঠের এই জয় তুরস্কের জনগণের কাছে বাড়তি এক আনন্দ, বাড়তি এক আবেগ তৈরি করাই স্বাভাবিক।

খেলাধূলা কখনো সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে বর্তমান সময় পাল্টেছে। বড় ম্যাচে জাতীয় আবেগ, পরিচয় এবং আত্মমর্যাদার প্রশ্ন জড়িয়ে যায়। তাই যুক্তরাষ্ট্রকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তুকিং সংবাদ মাধ্যমে জয়টি বিশেষ মর্যাদা পেয়েছে। অনেকে এটাকে প্রেস্টিজ ভিক্টরি বা মর্যাদার জয় হিসেবে বিবেচনা করছে।
সব বিদায় বেদনাদায়ক নয়
বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়া সবসময় বেদনাদায়ক। কিন্তু সব বিদায় সমান নয়। কেউ হারের লজ্জায় বিদায় নেয়, কেউ লড়াই করে মাথা উঁচু করে রাখে। তুরস্ক দ্বিতীয় দলে। তারা নক আউটে উঠতে পারেনি, প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। কিন্তু বিদায়ের আগে শেষ ম্যাচে এমন এক প্রতিপক্ষকে হারিয়েছে যা তাদের বিদায়ের কষ্টকে অনেকটা ম্লান করে দিয়েছে। এমন এক দলের বিপক্ষে জয়ে পেয়েছে যাদেরকে তারা খেলার মাঠে তো বটেই মাঠের বাইরেও শত্রু মনে করে। এমন জয়ের কথা সমর্থকরা অনেক দিন মনে রাখবে।
ফুটবল মাঠে অনেক সময় ট্রফির চেয়ে স্মরণীয় হয়ে থাকে নির্দিষ্ট কিছু জয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের জয় তেমনই। যেখানে বিদায়ের আড়ালে লুকিয়ে আছে বিজয়ের দীপ্তি। সে কারণে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার বিমানে তুরস্কের সঙ্গে থাকবে অন্য রকম এক বিজয়ের গল্প।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















