ভারতের মাটিতে ভারতকে হারিয়ে যা বললেন স্যামি

ভারতের মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। বৃষ্টির কারণে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২-২ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি।

সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশি মানুষ এগিয়ে রাখেননি বলে মনে করেন স্যামি। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সেই ধারণা বদলে দিয়েছে তার দল।

সংবাদ সম্মেলনে স্যামি বলেন,

সিরিজ শুরুর সময় সম্ভবত কেউই আমাদের সুযোগ দেখেনি। তবে সেটা ছিল অন্যদের মতামত। আমাদের ছেলেরা যেভাবে পারফর্ম করেছে, সিরিজের ফল তারই প্রতিফলন।

ভারতের মাটিতে জিততে না পারলেও দলের উন্নতিতে খুশি ক্যারিবীয় কোচ। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমানে সমান লড়াই করার পাশাপাশি কিছু ক্ষেত্রে ভারতকে ছাড়িয়েও গেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্যামির ভাষায়, আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং তাদের সমানে সমান লড়াই করেছি। কিছু কিছু জায়গায় তাদের চেয়েও ভালো খেলেছি, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমার মনে হয়, এই সিরিজের পর আমরা বড় একটি পদক্ষেপ নিয়েছি।

এদিকে আর্থিক সংকটসহ নানা প্রতিকূলতায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ক্রিকেটারদের পারিশ্রমিক কমানো এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বাড়তি আগ্রহের মতো বিষয় গুলোও দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় ক্রিকেটের পাশে আর্থিকভাবে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্যামি।

তার মতে, ভারতের বিপক্ষে এই সিরিজের পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য সহায়তা পাওয়ার পথ আরও সহজ করতে পারে।

ভারত সফর শেষে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

spot_imgspot_img
spot_img

Related Articles