সালমান আগার সেঞ্চুরির ম্যাচে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

সালমান আগার সেঞ্চুরি! জয়ের জন্য শেষ সাত ওভারে দরকার ছিল মাত্র ৫৫ রান। হাতে ছিল ছয় উইকেট। পাভান রাথনায়েকে ও জানিথ লিয়ানাগের দূর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথও প্রায় তৈরি করে ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ মুহুর্তে বদলে যায় ম্যাচের চিত্র। লিয়ানাগের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন। শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৫ রানে। আর তাতেই ৩৭ রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

রবিবার রাওয়ালপিন্ডিতে তিন জাতির ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজের অন্য দল ইংল্যান্ড। স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন ব্যাটার সালমান আগা। দলে ফিরে নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। তার ১০৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৩০৫ রান করেছিল। পরে বল হাতে শাহিন শাহ আফ্রিদির তিন উইকেটসহ পেসারদের সম্মিলিত প্রচেষ্টায় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতেই গতি ও সুইংয়ের মিশেলে পাকিস্তানের দুই ওপেনার সায়েম আইয়ুব ও ফখর জামানকে ফিরিয়ে দেন দিলশান মাদুশঙ্কা। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগের ৭৪ রানের কিছু পাকিস্তানকে কিছুটা স্বস্তি দেয়।

সালমান আগার সেঞ্চুরির ম্যাচে রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের
উইকেট শিকারের পর উৎসব

তবে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম। ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে এশিথা ফার্নান্দোর বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি। কিছুক্ষণ পর দুঃশ্চিন্তা বাড়িয়ে সাজঘরে ফেরেন সাদ বেগও। শর্ট বলে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলেন এই তরুণ ব্যাটার। কিন্তু তার ব্যাটে বল লেগে চলে যায় ডিপ ফাইন লেগে। ২২ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে পাকিস্তান তখন বড় সংগ্রহের পথ হারানোর শঙ্কায়।

সালমান আগার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান

সেই বিপদ থেকে টেনে তোলেন সালমান। টেস্ট দল থেকে বাদ পড়া এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর পর ওয়ানডেতে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার মঞ্চ হিসেবে পেয়ে দারুনভাবে কাজে লাগান তিনি। সতর্ক ব্যাটিংয়ের সঙ্গে প্রয়োজনমতো আক্রমণাত্মক-দুইয়ে সমম্বয়ে ইনিংস এগিয়ে নেন পাকিস্তানের এই ব্যাটার। ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের পেস আক্রমণ ভাগাভাগি করে নেয় শ্রীলঙ্কার ৯ উইকেট। শাহিন শিকার করেন তিন উইকেট। অন্যদিকে নাসিম ও ফাহিম নিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণে রাখেন।

spot_imgspot_img
spot_img

Related Articles