বিশ্বকাপের তৃতীয় স্থানে থাকা কোন দলগুলো নকআউট পর্বে খেলবে?

তৃতীয় স্থানে থাকা কোন দলগুলো

ছবি: এআই

নকআউট পর্বের টিকিট পাওয়ার নিয়ম

২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপ ফুটবল একটি সম্পূর্ণ নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই নকআউট পর্বে কোন কোন দল বিশেষকরে কোন কোন গ্রুপের তৃতীয় দল নক আউট পর্বে খেলবে বা জায়গা করে নেবে? এনিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ কৌতুহল তৈরি হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নেবে। তবে এর পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে।

নিচে এই নতুন নিয়ম, টাইব্রেকার এবং তৃতীয় স্থানে থাকা দলগুলোর বর্তমান সমীকরণ বিস্তারিত আলোচনা করা হলো:

তৃতীয় স্থানে থাকা দলগুলোর বর্তমান পয়েন্ট টেবিল

এখন পর্যন্ত দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট টেবিলের অবস্থান নিচে দেওয়া হলো:

অবস্থানদলপয়েন্টগোল ব্যবধান (GD)অবস্থা
সুইডেনযোগ্যতা অর্জন করেছে
ইকুয়েডরযোগ্যতা অর্জন করেছে
বসনিয়া হার্জেগোভিনা-১যোগ্যতা অর্জন করেছে
প্যারাগুয়ে-২যোগ্যতা অর্জন করেছে
সেনেগাল+২যোগ্যতা অর্জন করেছে
ইরাননিরাপদ অবস্থানে
ক্রোয়েশিয়া (২ ম্যাচ খেলেছে)-১সুবিধাজনক অবস্থানে
দক্ষিণ কোরিয়া-১সুবিধাজনক অবস্থানে
—————————
আলজেরিয়া (২ ম্যাচ খেলেছে)-২বাদ পড়ার ঝুঁকিতে
১০স্কটল্যান্ড-৩বাদ পড়ার ঝুঁকিতে
১১উরুগুয়ে-১বিদায় নিশ্চিত
১২গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (২ ম্যাচ খেলেছে)-১আশা বাঁচিয়ে রেখেছে

নকআউট পর্বের টিকিট পাওয়ার নিয়ম ও টাইব্রেকার

যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে সেরা ৮টি দল নির্ধারণের জন্য ফিফা নিচের টাইব্রেকার নিয়মগুলো ক্রমানুসারে (১ থেকে ৬) ব্যবহার করবে:

১. পয়েন্ট (Points): গ্রুপ পর্বে অর্জিত মোট পয়েন্ট।

২. গোল ব্যবধান (Goal difference): গোল করার এবং গোল খাওয়ার ব্যবধান।

৩. গোল সংখ্যা (Goals scored): গ্রুপ পর্বে মোট কয়টি গোল করেছে।

৪. ফেয়ার প্লে স্কোর (Fair play score): গ্রুপ পর্বে দলগুলোর পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যা বিবেচনা করে এই স্কোর হিসাব করা হয়।

৫. ফিফা ্যাংকিং (১১ জুন, ২০২৬): ২০২৬ সালের ১১ জুনে প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে যে দল এগিয়ে থাকবে।

৬. পূর্ববর্তী ফিফা ্যাংকিং: এর আগের ফিফা র‍্যাংকিং বিবেচনা করা হবে।

কোন দলগুলোর নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি?

Exit mobile version