• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বুধবার, জুন ৩, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
FIFA WORLD CUP 2026
COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অ্যাথলেটিক্স

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভায় রেকর্ড পরিমান বাজেটের অনুমোদন

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
জুন ৩, ২০২৬
in অ্যাথলেটিক্স
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভায় রেকর্ড পরিমান বাজেটের অনুমোদন । ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তৃতীয় পরিচালনা পর্ষদ সভায় বড় চমক দিলেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার গত ৫০ বছরের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। ​আগামী জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ’ ঘিরে এই রেকর্ড বাজেট অনুমোদন করা হয়েছে, যার পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি (মোট ৬১ লক্ষ ৪১ হাজার ৩৯০ টাকা)।

​ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সভায় বাজেট অনুমোদন ছাড়াও বিভিন্ন অভ্যন্তরীণ এজেন্ডা, আগামী দিনের কর্মসূচি, বিভিন্ন টুর্নামেন্টে দল পাঠানো এবং জুরি চেয়ারম্যান নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

​

​সভা শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এই ঐতিহাসিক বাজেটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই বড় অঙ্কের বাজেটটি মূলত যৌথ প্রশিক্ষণ ক্যাম্প এবং টুর্নামেন্ট—উভয় আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে।

​কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন ‘আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নতুন রূপে এই প্রোগ্রামটি বাংলাদেশে হতে যাচ্ছে। এবার আমরা বোর্ডে একটা অভাবনীয় বাজেট পেশ করেছি, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার বিগত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আয়োজনের জন্য অর্ধকোটি টাকার উপরে (৬১ লক্ষ ৪১ হাজার ৩৯০ টাকা) স্যাঙ্কশন দেওয়া হয়েছে। এর আগে গত চার বছরে যে পরিমাণ ব্যয় করা হয়েছে, তার তুলনায় এটি বিশাল প্রাপ্তি।’

​এশিয়ার আর্চারিকে বিশ্বমঞ্চে এক সুতোয় গাঁথার লক্ষ্য নিয়ে কাজ করছেন চপল। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া’। আমরা একটি অনন্য ও সমমর্যাদার এশিয়া গড়ে তুলতে চাই, যেখানে শুধু একক কোনো দেশ শক্তিশালী থাকবে আর বাকিরা তলানিতে থাকবে—তা হবে না। সবাই যেন সমহারে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে লড়াই করতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

​এই দর্শনের অংশ হিসেবেই এবারের যৌথ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ৯টি দেশকে ৪ সেট করে বিনামূল্যে আর্চারি ইকুইপমেন্ট (খেলার সামগ্রী) দেওয়া হচ্ছে। এর মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়া ভুটানসহ যেসব দেশের সামর্থ্য কম, তাদের পাশে দাঁড়াচ্ছে সংস্থাটি। পাশাপাশি ওমান, মালদ্বীপ ও ব্রুনাই—এই তিনটি নতুন দেশ যুক্ত হওয়ায় ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সদস্য দেশ এখন ৪১ থেকে উন্নীত হয়ে ৪৪-এ পৌঁছাতে যাচ্ছে বলে জানান তিনি। চপলের লক্ষ্য, তার মেয়াদে এশিয়ার সবকটি দেশকে আর্চারির আওতায় আনা।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ‘প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ’, যা চপল সভাপতি হওয়ার পর সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট হিসেবে যুক্ত হয়েছে। ​‘প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ’ এর জন্য ​আগামী ২৯ জুলাই থেকে দলগুলো বাংলাদেশে আসতে শুরু করবে। ৩০ জুলাই থেকে মূল কার্যক্রম ও প্রশিক্ষণ শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবং ৩ আগস্ট দলগুলো ঢাকা ত্যাগ করবে। ভেন্যু হিসেবে প্রস্তুত করা হচ্ছে নতুনভাবে সংস্কার করা টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারকে।

​এই টুর্নামেন্টের কিছু বিশেষ দিক হলো, প্রতিটি দেশ থেকে ৬ জন করে খেলোয়াড়ের ফ্রি ফুড ও অ্যাকোমোডেশন বহন করবে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। তবে শর্ত হচ্ছে, খেলোয়াড়দের মধ্যে ৫০% নারী এবং ৫০% পুরুষ হতে হবে। দলে অন্তত দুজন ইয়ুথ (যুব) আর্চার থাকা বাধ্যতামূলক। আইওসি চার্টার মেনে সম্পূর্ণ ব্যতিক্রমী উপায়ে লটারির মাধ্যমে বিভিন্ন দেশের ছেলে ও মেয়েদের মিলিয়ে মিক্সড টিম গঠন করা হবে। যেমন বাংলাদেশের ছেলের সাথে ভারতের মেয়ে। তরুণ আর্চারদের অলিম্পিকের স্বপ্ন দেখাতে এবং খেলায় আগ্রহ বাড়াতে মেডেল ও গিফটের পাশাপাশি থাকছে প্রাইজমানিও।

​প্রশিক্ষণ ক্যাম্পটি পরিচালনা করবেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। এছাড়া কাতার থেকে অ্যান্টি-ডোপিং কর্মকর্তা, ইংল্যান্ডের কিমস হাসপাতাল থেকে প্রতিনিধি এবং স্পোর্টস ইনজুরি, নিউট্রিশন, ফিজিওলজি ও সাইকোলজির ওপর ক্লাস নিতে ভারত থেকে আসবে একটি বিশেষ মেডিকেল টিম।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

চীনা নারীর অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের কর্মকর্তা

চীনা নারির অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের কর্মকর্তা

মে ২৯, ২০২৬
জাতীয় অ্যাথলেটিক্সে দ্বিতীয় দিনে চার রেকর্ড

জাতীয় অ্যাথলেটিক্সে দ্বিতীয় দিনে চার রেকর্ড

মে ১৮, ২০২৬
ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী

ইমরানুর ও শিরিন দেশের দ্রুততম মানব-মানবী

মে ১৭, ২০২৬
চীনা নারীর অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের কর্মকর্তা

স্পন্সর ছাড়াই মাঠে গড়াচ্ছে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস

মে ১৬, ২০২৬
দেশজুড়ে চলছে নতুন কুঁড়ি’র প্রতিভা অন্বেষণ

দেশজুড়ে চলছে “নতুন কুঁড়ি’র প্রতিভা অন্বেষণ”

মে ৪, ২০২৬
ম্যারাথনের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

ম্যারাথনের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

এপ্রিল ২৬, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর টানবেন যে বোলাররা!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর টানবেন যে বোলাররা!

জুন ৩, ২০২৬
জ্যোতির ফিফটিতে স্বস্তির জয়-শিরোপার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

জ্যোতির ফিফটিতে স্বস্তির জয়-শিরোপার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

জুন ২, ২০২৬
বাংলাদেশের সাফ ফাইনালে ওঠার পথে কঠিন লড়াই আজ

বাংলাদেশের সাফ ফাইনালে ওঠার পথে কঠিন লড়াই আজ

জুন ৩, ২০২৬
বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে রোবট কুকুর

বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে রোবট কুকুর

জুন ৩, ২০২৬

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভায় রেকর্ড পরিমান বাজেটের অনুমোদন

জুন ৩, ২০২৬
কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ৩, ২০২৬
জিম্বাবুয়ে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করলো বিসিবি

জিম্বাবুয়ে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করলো বিসিবি

জুন ৩, ২০২৬
নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করার আনন্দে ফুটবলারদের উচ্ছ্বাস

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ৩, ২০২৬

Recommended

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভায় রেকর্ড পরিমান বাজেটের অনুমোদন

জুন ৩, ২০২৬
কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ৩, ২০২৬
জিম্বাবুয়ে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করলো বিসিবি

জিম্বাবুয়ে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করলো বিসিবি

জুন ৩, ২০২৬
নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করার আনন্দে ফুটবলারদের উচ্ছ্বাস

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ৩, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |