বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে যারা ! বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের খেলা শেষ পর্যায়ে। ১২ গ্রুপের মধ্যে ছয় গ্রুপের সবগুলো খেলা শেষ হয়েছে। ছয় গ্রুপের শেষ রাউন্ডের খেলা বাকি। তবে এরই মধ্যে পরিস্কার হতে শুরু করেছে নক আউট পর্বের চিত্র। এরই মধ্যে ১৯টি দল নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। আর ১৩টি দল তাদের সঙ্গে যোগ দেবে। অপেক্ষায় আছে তারা। তাদের মধ্যে কারো খেলা বাকি রয়েছে, কারো খেলা শেষ তবে অপেক্ষমান তালিকায় রয়েছে তারা।
শতভাগ সাফল্য মেক্সিকোর
‘এ’ গ্রুপ থেকে শতভাগ সাফল্য নিয়ে স্বাগতিক মেক্সিকো শেষ বত্রিশে পৌঁছেছে। নাটকীয়ভাবে তাদের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের কারণে অপেক্ষায় থাকতে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে। সৌভাগ্যবান দল বলতে হয়ে ‘বি’ গ্রুপকে। চার দলের তিন দল- সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা নক আউট পর্বে পৌঁছে গেছে।
বেশ ঝড় গেছে ‘সি’ গ্রুপে। সব ঝড় সামাল দিয়ে ব্রাজিল ও মরক্কো পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। অপেক্ষায় রয়েছে স্কটল্যান্ড। ‘ডি’ গ্রুপ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে হারলে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডের টিকিট পেয়েছে। শেষ ম্যাচে তুরস্কের কাছে হারে তারা। গ্রুপ থেকে অস্ট্রেলিয়া নক আউটে খেলার সুুযোগ পেয়েছে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করায় অপেক্ষার প্রহর বেড়েছে প্যারাগুয়ের।
সৌভাগ্যবান ‘ই’ গ্রুপ
সৌভাগ্য বলতে হয় ‘ই’ গ্রুপকেও। এ গ্রুপ থেকে তিন দল পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। শেষ ম্যাচে হারলেও জার্মানি গ্রুপ সেরা হয়েছে। আইভরি কোস্ট তাদের সঙ্গী হয়েছে। শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে ইকুয়েডর নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। ‘এফ’ গ্রুপ থেকে থেকে নক আউট তিন দল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে।
নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন পৌঁছেছে নক আউট পর্যায়ে। ‘আই’ গ্রুপ থেকে নক আউটে খেলবে ফ্রান্স ও নরওয়ে। এ গ্রুপে দুই দলেই কোটা শেষ। এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও ‘কে’ গ্রুপ থেকে কলাম্বিয়া দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। ‘জে’ গ্রুপ থেকে অস্ট্রিয়া ও আলজেরিয়া ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে। ‘কে’ গ্রুপ থেকে অপেক্ষমান তালিকায় রয়েছে পর্তুগাল ও কঙ্গো। ‘এল’ গ্রুপ থেকে নক আউটের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া।
