কাতারে অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপটা মরক্কোর জন্য ছিল এক রূপকথার গল্পের মতো। আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছিল। আসন্ন বিশ্বকাপে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখার স্বপ্ন নিয়ে দল ঘোষণা করেছে মরক্কো। গত বিশ্বকাপে দলে থাকা ৯ জনকে নিয়ে দলটির প্রধান কোচ মোহামেদ ওয়াহি চূড়ান্ত দল ঘোষণা করেছেন।
গত আসরে আলো ছড়ানো ইউসেফ এন নেসিরি রয়েছেন এবারের স্কোয়াডে। তার সঙ্গে আছেন আচরাফ হাকিমি। দলে নতুন খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন আইয়ুব বোয়াদি।
বোয়াদি রয়েছে দলে
বোয়াদির জম্ম ফ্রান্সে। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে ফ্রান্সের লিগ ওয়ানে লিলের হয়ে খেলেন এই তরুন। ফরাসি ফুটবলের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৯০টিরও বেশি ম্যাচ খেলেছৈন। মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপীয় ক্লাব টুর্নামেন্টে মাঠে নেমে ইতিহাসও গড়েন তিনি। ফ্রান্সের হয়ে অনুর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও বয়স ১৮ হওয়ার আগে জাতীয় দল হিসেবে মরক্কোকে বেছে নেন তিনি। এরই মধ্যে আইয়ুবের জাতীয়তা পরিবর্তনের আবেদন মঞ্জুর করেছে ফিফা। ফ্রান্সে জম্ম হলেও আইয়ুব মূল শিকড় মরক্কোয়। সে কারণে তিনি জাতীয় দল হিসেবে মরক্কোকে বেছে নিয়েছেন।
এবারের বিশ্বকাপে মরক্কো ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে আরও রয়েছে ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড। দ্বিতীয় পর্বে সহজে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে আফ্রিকার দেশটির। গত আসরের সেমিফাইনালে খেলা মরক্কো র্যাংকিংয়ে ভালো অবস্থানে রয়েছে। ব্রাজিলের নিচে থাকলেও হাইতি ও স্কটল্যান্ডের তুলনায় শক্তিশালী অবস্থান তাদের।
চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে
বিশ্বকাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। আট ম্যাচের আটটিতেই জয় পেয়েছিল তারা। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারের পর স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিার কাছেও হেরেছিল দলটি। তারপর হারের সঙ্গে তাদের আড়ি হয়েছে। ২০২৩ সালে একটি মাত্র ম্যাচে হেরেছে। ২০২৪ সালেও একটি মাত্র ম্যাচে হেরেছে তারা। উভয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৫ সালেও তাদের হারা ম্যাচের সংখ্যা ওই এক। ২০২৬ সালে অপরাজিত। টানা ২৭ ম্যাচ অপরাজিত তারা।
মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।
ডিফেন্ডার: নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।
মিডফিল্ডার: সমীর এল মুরাবিত, আইয়ুব বোয়াদি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড: আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।
