এশিয়া কাপ ক্রিকেটের অলিখিতি সেমিফাইনালে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতে ব্যাটিংয়ে পড়লেই লোয়ার অর্ডারের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে বোলিং বেছে নেয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিলো প্রথম ও দ্বিতীয় ওভারেই প্রতিপক্ষের দুই ব্যাটারকে আউট করে তা প্রমাণ করেন পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি অফব্রেক বোলার শেখ মাহেদী হাসান।
ইনিংসের চতুর্থ বলে সাহিবজাদা ফারহানকে রিশাদ হোসেনের ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন। একইভাবে দ্বিতীয় ওভারের চতু্র্থ বলে সাইম আইয়ুবকে আউট করেন শেখ মাহেদী। সাইমের ক্যাচ ধরেন তাসকিন।

৭ম ও ৯ম ওভারে যথাক্রমে ফখর জামান ও হুসাইন তালাতকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন স্পিনার রিশাদ হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















