এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায়। একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও সাইফ হাসান। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন তানজিম সাকিব, শেখ মেহেদি, পারভেজ ইমন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ-লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













