মিরপুরে অলিখিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ভুল থেকে শিক্ষা নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিততে শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। জিততে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। মিরপুরের স্পিন স্বর্গে দুই দলই সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিন বিভাগেই বেশি গুরুত্ব দেবে। প্রথম ম্যাচে রিশাদের বিষাক্ত স্পিনে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা।
তৃতীয় ম্যাচে একাদশে কোন পরিবর্তন আনেনি দুই দল। একই একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশঃ সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















