বাংলাদেশ ফুটবল লিগ – নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা
এক মৌসুম পর দেশের ফুটবলের সর্বোস্ত স্তর ‘বাংলাদেশ ফুটবল লিগ’ – বিএফএল এর শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস। নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারায় বুসন্ধরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তাদের শোকেসে উঠলো ষষ্ঠ লিগ শিরোপা।
কিংস অ্যারেনায় লিগের ১৭তম রাউন্ডের ম্যাচে আবাহনীর জয়ের নায়ক ব্রাজিলের দোরিয়েলতন গোমেজ ও বাংলাদেশের সোহেল রানা। ম্যাচের ৭৫তম মিনিটে গোমেজের গোলের পর ৭৭তম মিনিটে দর্শনীয় শটে ব্যবধান বাড়ান সোহেল রানা। এই জয়ে ১৭ ম্যাচ শেষে বসুন্ধরার সংগ্রহ দাঁড়ায় ৩৮ পয়েন্ট। ফলে দ্বিতীয়স্থানে থাকা আবাহনীর চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান হয়ে যায় পাঁচ। ফলে এক ম্যাচ হাতে রেখেই কিংস শিবিরের শিরোপা নিশ্চিত হয়ে যায়।
আবাহনী যদি এই ম্যাচে জয় পেতো তবে তাদের পয়েন্ট হতো ৩৬ এবং বসুন্ধরার পয়েন্ট থাকতো ৩৫। সেক্ষত্রে তাদের সামনেই সুযোগ ছিলো শিরোপা জেতার। কিন্তু কিংস অ্যারেনা থেকে হতাশা নিয়েই তাদের ফিরতে হলো।
