টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেট শিকারি স্টুয়ার্ট ব্রড। শুধু তাই না অ্যাশেজে ব্রডের উইকেট ইংল্যান্ডের সর্বোচ্চ আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। ওভাল টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে ১৭ বার আউট করেছেন ব্রড। আর সব মিলিয়ে আন্তজার্তিক ক্রিকেটে এ সংখ্যা ২০। এই রেকর্ডের ওপরে আছেন শুধু কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহকে ২১ বার আউট করেছেন তিনি। তবে পেশাদার ক্যারিয়ারের শেষ বলে উইকেট ও দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ইনিংস পরাজয় এড়ানোর যে কৃতিত্ব ব্রডের দখলে এলো তার জন্য তাকে আজীবন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। এই বিরল রেকর্ড সহজে কেউ ভাঙতে পারবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।
ঈর্ষনীয় রেকর্ডে ইংলিশ ক্রিকেটার ব্রডের বিদায়
- Categories: ক্রিকেট, ভিডিও স্টোরি
Related Content
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার কারণ জানালেন শান্ত
By
খেলা প্রতিবেদন
জুন ৩০, ২০২৬
বাংলাদেশকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট জয়
By
ক্রীড়া প্রতিবেদক
জুন ৩০, ২০২৬
রেকর্ড ভাঙা বোলিংয়ের রহস্য জানালেন তাইজুল
By
ক্রীড়া প্রতিবেদক
জুন ৩০, ২০২৬
দ্বিতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
By
খেলা প্রতিবেদন
জুন ২৯, ২০২৬
জিম্বাবুয়ে সিরিজে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা
By
ক্রীড়া প্রতিবেদক
জুন ২৯, ২০২৬
ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
By
খেলা প্রতিবেদন
জুন ২৮, ২০২৬