আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তান দলে নেই দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এদিকে দুই তারকার বাদ পড়ার পেছনে নিজের দায় নেই বলে জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
এশিয়া কাপের আগে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ২৯ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত একটি ত্রিদেশীয় সিরিজ চলবে। আর এশিয়া কাপ হবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। দুটি সিরিজের জন্যই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়। যথারীতি সালমান আলি আগার নেতৃত্বে আসন্ন সিরিজ ও এশিয়া কাপে খেলবে পাকিস্তান।
ববর-রিজওয়ানদের মতো মাঝে টি-টোয়েন্টিতে ছিলেন না পেসার শাহিন শাহ আফ্রিদিও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফেরা এই তারকাকে এশিয়া কাপের জন্য ডাকা হয়েছে। পিসিবি সভাপতি বলেন, ‘প্রথমেই বলি-আমি দল নির্বাচন বা কাউকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় এক শতাংশও যুক্ত নই। আমাদের একটি নির্বাচক কমিটি ও উপদেষ্টা প্যানেল রয়েছে। তারা বসে দীর্ঘ আলোচনার পর দল নির্বাচন করে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখি। যাদের প্রত্যেকেই পেশাদার এবং আমি তাদের কেবল একটা নির্দেশই দিয়েছি-মেধার ভিত্তিতে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।’
এছাড়া নাকভি বলেন, ‘যে খেলোয়াড়রা এখন আছে, তাদের আমরা ঝালাই করেছি এবং তারা প্রস্তুত। আল্লাহর কৃপায় আমাদের চেষ্টা থাকবে আরও নতুন প্রতিভা খুঁজে বের করার, যাতে দলে ঢুকতে আরও প্রতিযোগিতা বাড়ে।’
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড : সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















