• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অন্যান্য

ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু জুলাই রেভুলেশন ফেন্সিং

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫
in অন্যান্য
Reading Time: 2 mins read
0
A A
0
ফেন্সার ফাতেমা মুজিব।

ফেন্সার ফাতেমা মুজিব।

Share on FacebookShare on Twitter

তাকে বলা হয় বাংলাদেশের ফেন্সিংয়ের পোস্টার গার্ল। বাংলাদেশে ফেন্সিং খেলা যার মাধ্যমে পরিচিতি পেয়েছিল সেই ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু হচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে হয়েছে জুলাই রেভুলেশন চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন। যেখানে ঘুরেফিরে বারবার উঠে এসেছে ফাতেমার প্রসঙ্গ।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণ জিতে আলোচনায় আসেন ফাতেমা।

২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি।

ফাতেমা যে চোটের কারণে ছিটকে গেছেন, সে প্রসঙ্গে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, “ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় নৌবাহিনীর মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে চিকিৎসকরা কঠোর গাইডলাইন দিয়েছেন। অন্তত চার মাস তাকে বিশ্রাম নিতে হবে।

অবশ্য, ফাতেমার বিকল্পও দেখছেন ফেন্সিং এর সভাপতি। তিনি আরও বলেন, “এখন আমাদের ট্রেনিং হচ্ছে এবং বিদেশি কোচ আসার পরে ওই গ্যাপটা পুষিয়ে নেব। তবে একটা মানসিক চাপ তো দলে থাকেই। যেমন সাকিব আল হাসান খেলছেন না। অন্য খেলোয়াড়রা আউট হয়ে যাচ্ছেন। ওই রকম একটা সমস্যা তো থেকেই যায়। তবে আশা করছি এই সমস্যা আমরা কাটিয়ে উঠব।”

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।

প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল – এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক। মিডিয়া পার্টনার আমার দেশ ও চ্যানেল টোয়েন্টি ফোর।
সংবাদ সম্মেলনে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

এক যুগ পর ফিরছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

এক যুগ পর ফিরছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

মার্চ ১৫, ২০২৬
টিটি চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

টিটি চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

মার্চ ১৪, ২০২৬
ঢাকার দুই সিটি কর্পোরেশনে বড় ওয়ার্ডে ফুটসাল মাঠ

ঢাকার দুই সিটি কর্পোরেশনে বড় ওয়ার্ডে ফুটসাল মাঠ

মার্চ ১৪, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক বার্তা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক বার্তা

মার্চ ১৪, ২০২৬
মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি

মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি

মার্চ ৯, ২০২৬
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই

মার্চ ৯, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest

নারী দলে নেই, তবু অধিনায়ক সাবিনা! বাফুফে ওয়েবসাইটে বিভ্রান্তি

জুন ৩০, ২০২৫

হংকংয়ের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ

অক্টোবর ৯, ২০২৫

লজ্জা পেয়েছে রূপকথার গল্পও!

নভেম্বর ৮, ২০২৩
বাংলাদেশ-আমিরাত ম্যাচে বল দখলের লড়াই

আমিরাতের কাছে হারলো বাটলারের ‘নতুন বাংলাদেশ’

ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

মার্চ ১৭, ২০২৬
পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে ম্যানসিটির খেলোয়াড়রা

অলৌকিক সহায়তার প্রত্যাশায় ম্যানচেস্টার সিটি

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন

মার্চ ১৭, ২০২৬

Recommended

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

মার্চ ১৭, ২০২৬
পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে ম্যানসিটির খেলোয়াড়রা

অলৌকিক সহায়তার প্রত্যাশায় ম্যানচেস্টার সিটি

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন

মার্চ ১৭, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech