• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অন্যান্য

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের টানা চার শিরোপা

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
জুন ৩, ২০২৪
in অন্যান্য
Reading Time: 4 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

কেনিয়ার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে যেভাবে বুক চিতিয়ে ঘুরে দাঁড়িয়েছিল নেপালের খেলোয়াড়েরা, ফাইনালে সেটা দেখা যায়নি। বরং টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই ছন্দ ধরে রেখে খেলে তিনটি লোনা সহ ৪৫-৩১ পয়েন্টে জিতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা ধরে রেখেছে স্বাগতিকরা।

টানা চার আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাও অপরাজিত; বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই বিরল ইতিহাস। স্বাধীনতার পর থেকে এ যাবত ক্রীড়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা চারবার শিরোপা জিতেনি বাংলাদেশ। চারটি টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বাংলাদেশ।

কেনিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ খেলার পর ২২ ঘন্টা পর ফাইনাল খেলতে নামায় নেপালি খেলোয়াড়দের শরীর-চোখে-মুখে ছিল ক্লান্তির ছাপ। তবে ফাইনালে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে এটা বড় বিষয় না, আবদুল জলিল, সুবিমল দাসের শিষ্যরা এবার একটা দল হয়ে খেলেছে। পেয়েছে ১০ হাজার আসনের মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারির সমর্থন। বাংলাদেশকে হারানোর মতো শক্তি যেমন নেপালীদের ছিল না, পিছিয়ে ছিল টেকনিক, ট্যাকটিসেও।

সেমিফাইনাল জেতার পর কেনিয়াকে নিয়ে পরিকল্পনা করেছিল বাংলাদেশ। কিন্তু নেপাল জেতার পরই তাদের নিয়ে হোম ওয়ার্ক করতে নামেন আবদুল জলিল, সুবিমল দাসেরা। নিজেদের কাবাডির ইতিহাসে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠায় এমনিতে স্নায়ুর চাপে ছিল নেপাল। তারপরও স্বাগতিক দর্শকের চাপ।

নেপাল মূলত খেলেছে ঘনশ্যাম রোকা মাগার নির্ভর হয়ে, সেমিফাইনালে কেনিয়া তার কৌশলের সাথেই কুলিয়ে উঠতে পারেনি। ফাইনালের আগে স্বাগতিকরা তাকে নিয়ে হোমওয়ার্কের সুফল পেয়েছে ম্যাচের শুরু থেকেই। কোর্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রথম রেইড থেকেই।

মাত্র ৮ মিনিটে প্রথম লোনা, চাপ কাটিয়ে উঠতেনা পারায় প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে থাকে ২৪-১০ পয়েন্টে, শেষ পর্যন্ত ৪৫-৩১ পয়েন্ট ম্যাচ জয়। ফাইনালে ঘনশ্যাম রোকা মাগারকে কড়া মার্কিংয়ে রাখায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তারপরও সাত ম্যাচের মধ্যে পাঁচবার ম্যচেসেরা হয়ে পেয়েছেন আসর সেরার স্বীকৃতি। বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্ট সেরা রেইডার, রোমান হোসেন সেরা ক্যাচার।

বিদায়ী ম্যাচে ফাইনাল সেরা বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সী জানালেন, ‘এবার আমাদের দলটাও আগের তিন আসরের চেয়ে গোছালো, শুরু থেকে এক দল হয়ে খেলতে পারায় প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পেরেছি। কোরিয়া, জাপান, কেনিয়ার মতো বড় থাকলেও আমরা চাপমুক্ত থেকে খেলার চেষ্টা করেছি, সেভাবেই সফল হয়েছি।’

ম্যাচ শুরুর আগে মুকুট পড়িয়ে আরুদুজ্জামান মুন্সীর আন্তর্জাতিক কাবাডিকে বিদায় জানানোকে স্মরনীয় করে দেয় কাবাডি ফেডারেশন। এটাকে ‘নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি’ বললেন বাংলাদেশ অধিনায়ক। সোনালী ট্রফিতে অধিনায়কের বিদায়টাকে আরও বেশি রাঙিয়ে দিয়েছেন সতীর্থরা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের তিন আসরের মধ্যে প্রথম দুইবার (২০২১ ও ২০২২) কেনিয়াকে (৩৮-২৮ ও ৩৪-৩১) এবং ২০২৩ সালে গত আসরে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সংস্কৃতি নাহিদ ইজাহার খান।

রোলঅফ অনার

সাল      চ্যাম্পিয়ন         রানার্সআপ

২০২১    বাংলাদেশ          কেনিয়া

২০২২   বাংলাদেশ          কেনিয়া

২০২৩   বাংলাদেশ          চাইনিজ তাইপে

২০২৪   বাংলাদেশ          নেপাল

চ্যাম্পিয়ন : বাংলাদেশ

রানার্সআপ : নেপাল

ফাইনাল সেরা : আরুদুজ্জামান মুন্সী (বাংলাদেশ)

টুর্নামেন্ট সেরা : ঘনম্যাশ রোকা মাগার (নেপাল)

সেরা রেইডার : মিজানুর রহমান (বাংলাদেশ)

সেরা ক্যাচার : রোমান হোসেন (বাংলাদেশ)

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

এক যুগ পর ফিরছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

এক যুগ পর ফিরছে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগ

মার্চ ১৫, ২০২৬
টিটি চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

টিটি চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

মার্চ ১৪, ২০২৬
ঢাকার দুই সিটি কর্পোরেশনে বড় ওয়ার্ডে ফুটসাল মাঠ

ঢাকার দুই সিটি কর্পোরেশনে বড় ওয়ার্ডে ফুটসাল মাঠ

মার্চ ১৪, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক বার্তা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক বার্তা

মার্চ ১৪, ২০২৬
মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি

মোহামেডানের নতুন সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি

মার্চ ৯, ২০২৬
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল আর নেই

মার্চ ৯, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest

নারী দলে নেই, তবু অধিনায়ক সাবিনা! বাফুফে ওয়েবসাইটে বিভ্রান্তি

জুন ৩০, ২০২৫

হংকংয়ের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ

অক্টোবর ৯, ২০২৫

লজ্জা পেয়েছে রূপকথার গল্পও!

নভেম্বর ৮, ২০২৩
বাংলাদেশ-আমিরাত ম্যাচে বল দখলের লড়াই

আমিরাতের কাছে হারলো বাটলারের ‘নতুন বাংলাদেশ’

ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

মার্চ ১৭, ২০২৬
পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে ম্যানসিটির খেলোয়াড়রা

অলৌকিক সহায়তার প্রত্যাশায় ম্যানচেস্টার সিটি

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন

মার্চ ১৭, ২০২৬

Recommended

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

বাংলাদেশের বিপক্ষে হার মানতেই পারছেন না কামরান

মার্চ ১৭, ২০২৬
পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

পিএসএলে নাহিদের পেশোয়ারে ডাক পেলন শরিফুল

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে ম্যানসিটির খেলোয়াড়রা

অলৌকিক সহায়তার প্রত্যাশায় ম্যানচেস্টার সিটি

মার্চ ১৭, ২০২৬
অনুশীলনে স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন

মার্চ ১৭, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech