পিএসজি’র মাঠে জয় তুলে নিয়ে প্রাথমিক কাজটা সেরে রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। বাকিটা বায়ার্ন মিউনিখের দায়ীত্ব। কাজটা কঠিন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ তাদের খেলতে হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গত ১ মে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিলো।
প্রথম লেগে পিছিয়ে পড়া ম্যাচে জার্মান মিডফিল্ডার টনি ক্রুজের মাঝমাঠে দারুণ নৈপূণ্য দেখান। ওই ম্যাচে রিয়ালকে ২৪তম মিনিটে এগিয়ে দেন ভিনিসিয়ূস জুনিয়র। ৫৩তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান লেরয় সানে।
এর চার মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। কিন্তু পেনাল্টি থেকেই গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ূস।
ইংল্যান্ডে দারুণ সময় কাটালেও একটা শিরোপার আশায় টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে পাড়ি জমান হ্যারি কেইন। নিজের ফর্ম ধরে রাখলেও বায়ার্নকে এই মৌসুমে বুন্দেসলিগার শিরোপা রেসে রাখতে ব্যর্থ হন যেন হ্যারি কেইন।
এখন একটাই শিরোপা জেতার সুযোগ আছে কেইনের সামনে। সে লক্ষ্যে আজ রিয়ালের মাঠে জয় চাই। কিন্তু কাজটা কঠিন। রিয়াল মাদ্রিদ আছে দারুণ ফর্মে। এর বাইরেও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যেন পাহাড়সম এক প্রতিপক্ষ। সর্বোচ্চ ১৪ জেতা রিয়ালের ধারেকাছেও নেই অন্য কোন ক্লাব। দ্বিতীয়স্থানে থাকা বায়ার্ন ও লিভারপুলের শোকেসে আছে ছয়টি করে শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















