শুভ জন্মদিন লিওনেল মেসি ! ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা রাখলেন। ১৯৮৭ সালের ২৪ জুন তিনি আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম গ্রহণ করেন। এবারের ৩৯ তম জন্মদিন হয়তো একটু আলাদা ভাবেই স্মরণ থাকবে তার কারণ একে তো বিশ্বকাপের তার প্রথম হ্যাট্রিক তারপর দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হয়ে দুটি মাচ জিতে হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল দাতা
এতসব অর্জনের মাঝে এবারের ৩৯তম জন্মদিন অবশ্যই স্পেশাল হয়েই থাকবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীরা শুভেচ্ছা জানিয়েন। ভক্তদের শুভেচ্ছায় ভাসছে অনলাইন প্ল্যাটফর্ম গুলো।
চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে মাঠ মাতাচ্ছেন মেসি। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তার পায়ের জাদু, ড্রিবলিং ও খেলার নিয়ন্ত্রণ ক্ষমতায় কোনো ভাটা পড়েনি। বিশ্ব ফুটবলের জন্যও এক স্মরণীয় দিন। কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন এমন এক ফুটবল প্রতিভা, যিনি পরবর্তীতে খেলাটির সংজ্ঞাই বদলে দিয়েছেন-লিওনেল মেসি।
রোজারিওতে জন্ম নেওয়া মেসি শৈশবে গ্রোথ হরমোনের সমস্যার চ্যালেঞ্জ জয় করে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দেন। এরপর একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। বার্সেলোনার হয়ে বহু শিরোপা জয়ের পাশাপাশি একাধিক ব্যালন ডি’অর অর্জন করেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা। ইউরোপের পর আমেরিকান ফুটবলেও তিনি বড় প্রভাব ফেলেছেন, যেখানে তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখনো তুঙ্গে। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে ২০২২ কাতার বিশ্বকাপে। সেখানে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচান তিনি। সেই সাফল্যের মধ্য দিয়ে তার কিংবদন্তির মর্যাদা আরও দৃঢ় হয়।
৩৯ বছর বয়সেও মেসি এখনও বিশ্ব ফুটবলে সমান প্রভাবশালী। পাসিং, ফ্রি-কিক, খেলা তৈরি করা এবং ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা তাকে এখনো অনন্য করে রেখেছে। তার জন্মদিনে ভক্তদের একটাই প্রত্যাশা-মাঠে আরও কিছুদিন জাদু ছড়িয়ে যান এই ফুটবল মহাতারকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















