নক আউট পর্বের অপেক্ষায় ঘানা ! বিশ্বকাপ ফুটবলে ‘এল’ গ্রুপে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বোস্টন স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইংল্যান্ড, তবে ঘানার সংগঠিত রক্ষণ ভাগ ভাঙতে পারেনি থমাস টুখেলের দল। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় ম্যাচটি। ড্র’র ফলে নক আউট পর্বের টিকিটের অপেক্ষায় ঘানা।
নক আউট পর্বের অপেক্ষায় ঘানা
এ ম্যাচ ড্র’র ফলে ‘এল’ গ্রুপের লড়াই জমে উঠেছে। বিশেষ করে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়ার। তিনটি দলেরই নক আউট পর্বে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। একই সঙ্গে সুযোগ রয়েছে তিনটি দলেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানার ভান্ডারে জমা হয়েছে চারটি করে পয়েন্ট। আর ক্রোয়েশিয়ার সংগ্রহ তিন পয়েন্ট। পানামার ভান্ডার এখনো শূন্য। বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে ইংল্যান্ড অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হবে। আর ঘানা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফলে ইংল্যান্ডেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

ঘানা ও ইংল্যান্ডের পয়েন্ট সমান হলেও গোলের পার্থক্যের কারণে ইংল্যান্ড শীর্ষে। ইংল্যান্ড দুই ম্যাচে চার গোল করেছে। ঘানার গোলের সংখ্যা ১। ঘানা প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছিল। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয় ছিল ৪-২ গোলে।
প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণে ইংল্যান্ডের আধিপত্য
প্রথমার্ধে বেশির ভাগ বলের নিয়ন্ত্রণ রেখেছিল ইংল্যান্ড। আক্রমণের চেষ্টাও তারা করেছে। তবে ঘানার রক্ষণ ভাগ ছিল দুর্ভেদ্য। ইংল্যান্ডের অধিনায়ক আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন। ঘা্নার ডিফেন্ডাররা এ ম্যাচে কার্যত তাকে বোতালবন্দি করে রাখে। ম্যাচে তেমন কোনো ভূমিকা তাকে রাখতে দেয়নি। মাঝমাঠে ডেকলান রাইস ও জুডে বেলিংহাম খেলা সাজানোর চেষ্টা করেছেন। তারা সফলও ছিলেন। কিন্তু তাদের সাজানো বাগানে যাদের ফুল ফোটানোর দায়িত্ব ছিল তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অন্য কথায় ঘানার কড়া পাহারার কারণে ইংল্যান্ডের মুখে হাসি ফোটেনি।
দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি খেলোয়াড়রা গতি আনলেও গোলের দেখা মেলেনি। ম্যাচের শেষ দিকে কেইন একটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগটি তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। তার এই ব্যর্থতা ইংল্যান্ডের জন্য বড় হতাশা হয়ে দেখা দেয়। অন্যদিকে ঘানা নিজেদের ডিফেন্সিভ শৃঙ্খলা ধরে রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করে মাঠে ছাড়ে। গোল না পেলেও আফ্রিকান দলটির রক্ষণাত্মক দৃঢ়তা প্রশংসা কুড়িয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















