বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল। সম্প্রতি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিপিএল ফিক্সিং ইস্যু। যে প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আলোচিত এই ইস্যুতে এখনই কথা বলতে চান না তামিম ইকবাল।
আজ মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জেড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।’
ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা। তিনি বলেন,‘আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার।’
এছাড়া তামিম বলেন,‘আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















