বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা! টেস্টে ইতিহাস গড়া জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর জিম্বাবুয়ে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করা ইনোসেন্ট কাইয়ার পাশাপাশি ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাও।
আগামী ৬, ৯ ও ১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্টে দাপুটে পারফরম্যান্সের পর এবার ৫০ ওভারের ক্রিকেটেও একই ছন্দ ধরে রাখতে চায় স্বাগতিকরা।
এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো জিম্বাবুয়ের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। নতুন অধিনায়কের পাশে থাকবেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা।
বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আলোচনায় আসা ইনোসেন্ট কাইয়াও জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। তার সঙ্গে টপ অর্ডারে রয়েছেন বেন কারান, ব্রায়ান বেনেট ও অধিনায়ক ক্রেইগ আরভিন। ফলে ব্যাটিং বিভাগেও ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী একটি ইউনিট নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে।
পেস আক্রমণে থাকছেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও আর্নেস্ট মাসুকু। স্পিন বিভাগেও রয়েছে যথেষ্ট গভীরতা। অলরাউন্ডার সিকান্দার রাজা, রায়ান বার্ল, ওয়েসলি মাধেভেরে এবং বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, রায়ান বার্ল, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি এবং আর্নেস্ট মাসুকু।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















