• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

ভারতের নয়ে নয়

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৩
in ক্রিকেট, বিশ্বকাপ ২০২৩
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

ভারতের নয়ে নয়। জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলবে ভারত। আজ নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৬০ রানের বিশাল ব্যবধানে। শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪১০ রান করে ভারত। জবাবে ৪৭ ওভার ৫ বলে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। গ্রুপে নয় ম্যাচের সবগুলোতেই জিতলো ভারত। এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল তারা।

সেমিফাইনালের আগে ব্যাটিং প্র্যাকটিস খুব ভালোভাবে সেরে নিল ভারত। দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪১০ রান করে রোহিত শর্মার দল। সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার ও লুকেশ রাহুল। আর হাফ সেঞ্চুরির দেখা পান রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। আগামী বুধবার ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

নেদারল্যান্ডস শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও সেমিফাইনালের আগে ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই দ্রুত রান তুলতে ব্যস্ত ছিলেন দুই উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে শুভমান একটু বেশি মারমুখী ছিলেন। ৩২ বলে ৫১ রানে তিনি আউট হলে ১০০ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর ৫৪ বলে ৬১ রান করে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারই আজ ব্যাট হাতে ক্লিক করেছেন। প্রথম পাঁচ ব্যাটারের হাফ সেঞ্চুরি করার ঘটনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলিও। শুভমানের সমান ৫১ রানে আউট হয়েছেন তিনি। কোহলি যখন আউট হয়েছেন তখন ভারতের সংগ্রহ ২৮ ওভার ৪ বলে ৩ উইকেটে ২০০ রান।

ভারত বাকি ২১০ রান করেছে ২১ ওভার ২ বলে। পাগলা ঘোড়ার মতো ছুটেছেন শ্রেয়াস আয়ার ও লুকেশ রাহুল। চার ছক্কার ফুলঝুড়ি সাজিয়েছিলেন এই দুই ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে ১২৮ বলে ২০৮ রান করেন তারা।

৮৪ বলে সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার। অন্যদিকে লুকেশ রাহুলের ব্যাট ছুটেছে ভারতকে ৪০০ রানের দিকে নিয়ে যেতে। শ্রেয়াস আয়ারের চেয়ে ২২ বল কম খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৬২ বলে সেঞ্চুরি করেন আয়ার। ভারত শেষ ১০ ওভারে করেছে ১২৬ রান। এর ফলে রানের পাহাড়ে উঠে যায় স্বাগতিকরা। লুকেল রাহুলের ১০২ রানের আউটে ভারত চতুর্থ উইকেট হারায় ৪৯ ওভার ৫ বলে। মাত্র ৬৪ বলে এই রান সংগ্রহ করেন রাহুল। অন্যদিকে ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস আয়ার।

ভারতের ৪১০ রান দেখে শুরুতেই ঘাবড়ে যায় নেদারল্যান্ডস। দলীয় ৫ রানে প্রথম, ৬৬ রানে দ্বিতীয় ও ৭২ রানে তৃতীয় উইকেট হারায় তারা। এই বিপদের মধ্যেই পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টায় ছিলেন সাইব্র্র্যান্ড অ্যাঙ্গলব্রেখট ও তেজা নিদামানুরু। ৪৫ রানে আউট হয়েছেন অ্যাঙ্গলব্রেখট।

তবে দলকে আড়াইশ রানে নিয়ে তবেই শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নিদামানুরু। ৫৪ রান করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ ওভার ৫ বলে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ভারতের বুমরাহ, সিরাজ, কুলদ্বীপ ও জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

মার্চ ১৯, ২০২৬
র‌্যাঙ্কিংয়ে মিরাজ, নাহিদ ও সালমানের বড় লাফ

র‌্যাঙ্কিংয়ে মিরাজ, নাহিদ ও সালমানের বড় লাফ

মার্চ ১৮, ২০২৬
তামিম সংগঠক হিসেবে মোহামেডানে কাজ করতে চান

তামিম সংগঠক হিসেবে মোহামেডানে কাজ করতে চান

মার্চ ১৮, ২০২৬
ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা দিলেন সাকিব

ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা দিলেন সাকিব

মার্চ ১৮, ২০২৬
বাবরের বিকল্প কারা জানালেন হাফিজ

বাবরের বিকল্প কারা জানালেন হাফিজ

মার্চ ১৮, ২০২৬
পিএসএলে কবে যোগ দিচ্ছেন মোস্তাফিজ-ইমন?

পিএসএলে কবে যোগ দিচ্ছেন মোস্তাফিজ-ইমন?

মার্চ ১৮, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest

নারী দলে নেই, তবু অধিনায়ক সাবিনা! বাফুফে ওয়েবসাইটে বিভ্রান্তি

জুন ৩০, ২০২৫

অনলি ফ্যানসে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার!

আগস্ট ৬, ২০২৫
বাবরের বিকল্প কারা জানালেন হাফিজ

বাবরের বিকল্প কারা জানালেন হাফিজ

মার্চ ১৮, ২০২৬

লজ্জা পেয়েছে রূপকথার গল্পও!

নভেম্বর ৮, ২০২৩
জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়রা

গোল উৎসব করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

মার্চ ১৯, ২০২৬
মেসি

মেসির ৯০০তম গোল সত্ত্বেও মায়ামির বিদায়

মার্চ ১৯, ২০২৬

টিভিতে আজকের খেলা-১৯ মার্চ ২০২৬

মার্চ ১৯, ২০২৬
বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

মার্চ ১৯, ২০২৬

Recommended

জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়রা

গোল উৎসব করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

মার্চ ১৯, ২০২৬
মেসি

মেসির ৯০০তম গোল সত্ত্বেও মায়ামির বিদায়

মার্চ ১৯, ২০২৬

টিভিতে আজকের খেলা-১৯ মার্চ ২০২৬

মার্চ ১৯, ২০২৬
বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ আর্থিক ক্ষতির মুখে

মার্চ ১৯, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech