আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত হয়েছে এমনটাই দাবি করেছে দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদভিত্তিক ওয়েবসাইট টিওয়াইসি স্পোর্টস। মাত্র দুদিন আগেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনো। সে তালিকায় ৫৫ জনকে রাখেন তিনি। আগামী ৩০ মে’র মধ্যেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
এর মধ্যেই বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন চূড়ান্ত হয়েছেন এমন দাবি সংবাদ মাধ্যমটির। মূলত তারা বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন থেকে সম্ভাব্য এই কয়েকজনের নাম চূড়ান্ত করেছে। দাবি করা হয়েছে, কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে তারাই খেলবেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে।
বাকি চারজন ফুটবলার কারা হবেন সেটাই এখন কোচিং স্টাফের সামনে সবচেয়ে বড় কাজ বেছে নেওয়ার। আগামী কয়েক সপ্তাহ এসব জায়গার জন্য কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। অবশ্যই সেটি হবে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যেই।
যারা আছেন
কারণ, ফিফার কাছে সবগুলো দেশেরই প্রাথমিক স্কোয়াড দিতে হয়েছে এবং নিয়ম অনুসারে মূল স্কোয়াড এর মধ্যে থেকেই গঠন করতে হবে। গোলরক্ষক হিসেবে নিশ্চিত ধরা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুলিকে। তৃতীয় গোলরক্ষকের জায়গা নিয়ে লড়াই হচ্ছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে। সাম্প্রতিক সময়ে বেশি ম্যাচ খেলায় কিছুটা এগিয়ে আছেন বেনিতেজ।

রক্ষণভাগে নিশ্চিতদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা। এই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতায় আছেন মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা।
মাঝমাঠে নিশ্চিত ধরা হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গনসালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাজ ও থিয়াগো আলমাদাকে। আর আক্রমণভাগে নিশ্চিতদের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেজ।
বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও রয়েছে কিছু অনিশ্চয়তা। অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে নেওয়া হতে পারে। আবার কোচ স্কালোনি চাইলে স্বাভাবিক লেফট-ব্যাকের বদলে বহুমুখী কোনো ফুটবলারকেও দলে রাখতে পারেন। সে ক্ষেত্রে ভ্যালেন্তিন বারকোর সম্ভাবনা রয়েছে।
এছাড়া শেষ দিকের একটি জায়গার জন্য আলোচনায় আছেন জিওভান্নি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি। তবে প্রেস্তিয়ানির ওপর নিষেধাজ্ঞা থাকায় তাঁর সুযোগ কমে যেতে পারে।
বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ জন
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুলি
রক্ষণভাগ
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠ
লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাজ ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ
জুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও হোসে লোপেজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











