মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনার তালিকায় এবার যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। সদ্যসমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে উইকেটের মান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ মাস পর ফিরলেও ব্যাটারদের ভোগান্তি থেকে মুক্তি মেলেনি
প্রথম দুটি ম্যাচেই দুই দলের ব্যাটাররা রান পেতে হিমশিম খেয়েছেন। পাকিস্তানের কোচ মাইক হেসন উইকেট নিয়ে প্রথম ম্যাচের পরই অসন্তোষ প্রকাশ করেন। এরপর অধিনায়ক সালমান আগাও বলেন, “এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এমন পিচ কার্যকর নয়।” তাদের পর বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উইকেটের মান নিয়ে প্রশ্ন তোলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আকরাম খান।
গতকাল শনিবার আকরাম বলেন, “টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রান না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সম্প্রতি আমাদের যে সিরিজটা হয়েছে, সেখানে উইকেট ওরকম ভালো ছিল না। হয়তোবা আবহাওয়া ও সময়ের জন্য এমন হয়েছে।”
তিনি জানান, আগামী সফরে মিরপুরের পরিবর্তে বিকল্প ভেন্যুতে খেলার পরিকল্পনা আছে। “নেদারল্যান্ডস আসার সম্ভাবনা আছে। যদি একই ধরনের উইকেট থাকে, তাহলে আমরা ঢাকার বাইরের মাঠে খেলার কথা ভাবছি। সেখানে রানও বেশি হয়।”
এছাড়া আসন্ন জাতীয় টি-টোয়েন্টি লিগ নিয়েও কথা বলেন তিনি। “১৫ সেপ্টেম্বর থেকে আমরা ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছি। দুটি ভেন্যুতে আয়োজনের চেষ্টা করছি, এর মধ্যে একটি হলো চট্টগ্রাম।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















