কানাডা ৯২ মিনিটের শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস লিখল কানাডা – প্রথমবার শেষ ১৬ এ ! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টাইব্রেকারের উত্তেজনা যখন কড়া নাড়ছিল, ঠিক তখনই ৯২ মিনিটে মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে বল জালে জড়ান। এই ১-০ ব্যবধানের নাটকীয় জয়ের মাধ্যমে কানাডা তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার পুরুষ বিশ্বকাপের শেষ ১৬ বা রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিলো।
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই রক্ষণাত্মক এবং টাইব্রেকারমুখী কৌশল অবলম্বন করেছিল। তবে জেসি মার্শের শিষ্যরা পুরো ম্যাচ জুড়ে ধৈর্য বজায় রেখে একদম শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত জয় তুলে নেয়।
বিবিসি রেডিও ৫ লাইভ এ দেয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ডিওন ডাবলিন বলেন,
কানাডা আজ খুব একটা ভালো খেলেনি; দুটি অত্যন্ত গড়পড়তা দল একদম সাধারণ মানের একটি খেলা উপহার দিয়েছে। ম্যাচটি মোটেও রোমাঞ্চকর ছিল না। তবে এই ধরণের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলগুলোকে আলাদা করার জন্য একটি ভালো শট, দুর্দান্ত ট্যাকল বা বিশেষ কিছুর প্রয়োজন হয়। আজ স্টিফেন ইউস্তাকিও ঠিক সেই কাজটিই করেছেন এবং তার গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।
পরবর্তী ম্যাচ
শেষ ১৬ তে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডা মুখোমুখি হবে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে। এই দুই দল আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় পরষ্পরের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















