বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের আগে দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। পিঠে ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার কাসুন রাজিথা। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সিলেটে প্রথম টেস্ট খেলার সময় পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। সেই অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।
ইনজুরি নিয়েই সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট তুলে নেন এই লঙ্কান পেসার। ম্যাচটিতে ১১২ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয়ে বড় অবদান রেখেছেন রাজিথা।
তাঁর ইনজুরিতে এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘পিঠের বাঁ-পাশের ওপরের দিকের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রাজিথা। পুনর্বাসন শুরু করতে দেশে ফিরবেন তিনি।’
তাঁর বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন আরেক পেসার আসিথা ফার্নান্দো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















