• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড ! 

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৫
in ক্রিকেট
Reading Time: 10 mins read
0
A A
0
১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড

১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড . ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অবশেষে বহু প্রতীক্ষার অবসান। ১৫ বছরের হতাশা, একের পর এক ব্যর্থতা আর অগণিত প্রশ্নচিহ্ন পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড । অ্যাশেজের চতুর্থ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে শুধু ম্যাচই নয়, ইতিহাসও নতুন করে লিখল তারা।

এই জয়ের সবচেয়ে বড় স্বস্তি হয়তো জো রুট ও বেন স্টোকসের জন্য। অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের খরা কাটাতে রুটকে অপেক্ষা করতে হয়েছিল ১৮টি টেস্ট, স্টোকসের ১৩টি। ২০১১ সালের জানুয়ারির পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। দিনের হিসাবে ৫৪৬৮ দিন, আর তার মাঝে ১৬ হার ও ২ ড্রয়ের দীর্ঘ অধ্যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড
১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড , ছবি: সংগৃহীত

অবিশ্বাস্যভাবে পার্থ টেস্টের পর মেলবোর্ন টেস্টও শেষ হলো মাত্র দুই দিনে। পার্থে ম্যাচ শেষ হয়েছিল ৮৪৭ বলে, আর মেলবোর্নে লাগল ৮৫২ বল। অ্যাশেজ ইতিহাসে এর চেয়ে কম বলে টেস্ট শেষ হয়েছে মাত্র তিনবার। সব মিলিয়ে সিরিজের প্রথম চারটি টেস্ট শেষ হলো মাত্র ১৩ দিনে। মেলবোর্নে দুই দিনে শেষ হওয়া টেস্ট এটি দ্বিতীয়, প্রথমটি হয়েছিল ১৯৩১ সালে। ৯৪ বছর পর আবার সেই দৃশ্য। একই সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হওয়ার ঘটনা ঘটল ১২৯ বছর পর।

ডাকেটের ঝড়ো শুরু

নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৭৫ রান। এই টেস্টের বাকি তিন ইনিংস দেখলে এই লক্ষ্যও বড় মনে হচ্ছিলো। তাই ইংল্যান্ডের দরকার ছিল ভালো শুরু। পুরো সিরিজে ব্যর্থ হলেও এবার দায়িত্ব নেন ওপেনাররা। জ্যাক ক্রলি ও বেন ডাকেট গড়েন ৫১ রানের জুটি। ডাকেট ২৬ বলে ৩৪ রান করে মিচেল স্টার্কের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন।

ছোট লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে তিন নম্বরে পাঠানো হয় বোলার ব্রাইডন কার্সকে। তবে তিনি সফল হননি, ঝাই রিচার্ডসনের বলে ৬ রান করে আউট হন। দলীয় ১১২ রানে স্কট বোল্যান্ডের বলে এলবিডব্লু হয়ে ফেরেন ক্রলি, তার রান ছিল ৩৭।

জ্যাকব বেথেল

এরপর দায়িত্ব নেন প্রথমবার অ্যাশেজ খেলা জ্যাকব বেথেল। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু ৪০ রান করে বোল্যান্ডের বলেই আউট হন বেথেল। রুটও ম্যাচ শেষ করতে পারেননি। ১৫ রান করে রিচার্ডসনের বলে এলবিডব্লু হন তিনি। স্টোকসও বেশিক্ষণ টিকতে পারেননি, ফেরেন ২ রান করে।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ইংল্যান্ড !  , ছবি: সংগৃহীত

তবে শেষটা শান্তভাবে সামলান জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। স্মিথ ৩ ও ব্রুক অপরাজিত ১৮ রান করে ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। 

মেলবোর্নে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান করেন ট্রাভিস হেড। দলীয় ৮২ রানে ব্রাইডন কার্সের বলে আউট হন তিনি। উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ব্যর্থতার পর এক পাশে লড়াই চালিয়ে যান স্টিভ স্মিথ। তবে সমর্থন না পেয়ে তিনি অপরাজিত থাকেন ২৪ রানে। দুই অঙ্কে পৌঁছানো আরেকজন ছিলেন ক্যামেরন গ্রিন, করেন ১৯ রান।

আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজে এখনো ৩-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। গত ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিলো অজিরা। তবে মেলবোর্নের এই জয় ইংল্যান্ডের জন্য শুধুই একটি ম্যাচ জেতা নয়, এটি বিশ্বাস ফিরে পাওয়ার গল্প।

সংক্ষিপ্ত স্কোর

  • অস্ট্রেলিয়া: ১৫২ ও ১৩২
  • হেড ৪৬, স্মিথ ২৪*
  • কার্স ৪/৩৪, স্টোকস ৩/২৪
  • ইংল্যান্ড: ১১০ ও ১৭৮/৬
  • বেথেল ৪০, ক্রলি ৩৭
  • রিচার্ডসন ২/২২, বোল্যান্ড ২/২৯
  • ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
  • ম্যাচসেরা: জশ টাং

বিসিবির দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান বুলবুলের

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

এপ্রিল ২৬, ২০২৬
প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন! ওয়ানডে সিরিজ জয়ের এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন!

এপ্রিল ২৬, ২০২৬
স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

এপ্রিল ২৬, ২০২৬
টি-টোয়েন্টি জিততে তরুণদের কাছে যে প্রত্যাশা লিটনের

টি-টোয়েন্টি জিততে তরুণদের কাছে যে প্রত্যাশা লিটনের

এপ্রিল ২৬, ২০২৬
এশিয়ায় সেরা স্পিনার রিশাদ হোসেন !

এশিয়ায় সেরা স্পিনার রিশাদ হোসেন !

এপ্রিল ২৬, ২০২৬
এক দিনের রান বন্যায় ভেসে গেল আইপিএলে সব রেকর্ড

এক দিনের রান বন্যায় ভেসে গেল আইপিএলে সব রেকর্ড

এপ্রিল ২৬, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
ফিদে মাস্টার খন্দকার আমিনুলের চমক

ফিদে মাস্টার খন্দকার আমিনুলের চমক

এপ্রিল ২৬, ২০২৬
এশিয়ায় সেরা স্পিনার রিশাদ হোসেন !

এশিয়ায় সেরা স্পিনার রিশাদ হোসেন !

এপ্রিল ২৬, ২০২৬
টি-টোয়েন্টি জিততে তরুণদের কাছে যে প্রত্যাশা লিটনের

টি-টোয়েন্টি জিততে তরুণদের কাছে যে প্রত্যাশা লিটনের

এপ্রিল ২৬, ২০২৬
স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

এপ্রিল ২৬, ২০২৬
টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

এপ্রিল ২৬, ২০২৬
প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন! ওয়ানডে সিরিজ জয়ের এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন!

এপ্রিল ২৬, ২০২৬
১৪ বছর পর পদক পুনরুদ্ধার

১৪ বছর পর পদক পুনরুদ্ধার

এপ্রিল ২৬, ২০২৬
স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

এপ্রিল ২৬, ২০২৬

Recommended

টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের হুমকি!

এপ্রিল ২৬, ২০২৬
প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন! ওয়ানডে সিরিজ জয়ের এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

প্রথম টি-২০’র একাদশ নিয়ে যা বললেন লিটন!

এপ্রিল ২৬, ২০২৬
১৪ বছর পর পদক পুনরুদ্ধার

১৪ বছর পর পদক পুনরুদ্ধার

এপ্রিল ২৬, ২০২৬
স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

এপ্রিল ২৬, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech