• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
রবিবার, জুন ৭, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
FIFA WORLD CUP 2026
COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ফুটবল

৬ থেকে একলাফে ৩০ লাখ ইকবালের পারিশ্রমিক

খেলোয়াড়দের জীবন কত দ্রুত পাল্টে যায়!

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
জুন ৭, ২০২৩
in ফুটবল, স্পোর্টস আপডেট
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

খেলোয়াড়দের জীবন কত দ্রুত পাল্টে যায়! আজ পারিশ্রমিক ১ লাখ তো কাল ১০ লাখ। নিজের জীবনকে এভাবে দেখতে পারেন সিলেট থেকে উঠে আসা ২৭ বছর বয়সী ফুটবলার ইকবাল হোসেন।


গত শনিবার শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার ছিলেন ইকবাল। প্রিমিয়ারে যেটি ছিল তাঁর মাত্র দ্বিতীয় মৌসুম। প্রথমবার স্বাধীনতা ক্রীড়া সংঘের জার্সিতে একাদশে খেলেন মাত্র দুটি ম্যাচ। বদলি খেলেছেন কয়েকটি ম্যাচে। এবার চট্টগ্রাম আবাহনীতে এসেও প্রথম পর্বে একাদশে খুব একটা সুযোগ পাননি। তবে দ্বিতীয় পর্বে খেলেছেন নিয়মিত।


বিদায়ী লিগে তাঁর মতো অনেক মিডফিল্ডারই খেলেছেন। কিন্তু ইকবাল খবরে আসছেন একলাফে নিজের পারিশ্রমিক ২৪ লাখ টাকা বাড়িয়ে! চট্টগ্রাম আবাহনীতে বিদায়ী মৌসুমে পারিশ্রমিক পেয়েছেন ছয় লাখ টাকা। সেখান থেকে এবার শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দিয়েছেন ৩০ লাখ টাকার চুক্তিতে।


বাংলাদেশের ফুটবলাররা সাধারণত চুক্তির অঙ্কটা বলেন না। ক্লাবও বিষয়টি গোপন রাখে। ইকবালের চুক্তির ব্যাপারে যোগাযোগ করলে শেখ রাসেলের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের পারিশ্রমিকের ঊর্ধ্বলম্ফ নিয়ে ইকবাল হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, ‘নতুন মৌসুমের জন্য শেখ রাসেলের সঙ্গে ৩০ লাখ টাকায় চুক্তি করেছি। টোকেন মানিও নিয়েছি।’


‘টোকেন মানি’ তিন লাখ। বাকি টাকার ৪০ শতাংশ পাবেন একবারে, বাকিটা মাসিক বেতন ভিত্তিতে। তবে ৩০ লাখ নয়, ইকবালের আশা ছিল আরও বেশি পাবেন। টাকার অঙ্কও ভেবে রেখেছিলেন, ‘আমার তো আশা ছিল আরও বেশি পাব। অন্তত ৪০ লাখ টার্গেট রেখেছিলাম। শেখ রাসেলের কাছে সেটা চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। কারণ, এবার দলবদলের অবস্থা খুব একটা ভালো নয়। সিনিয়র অনেক খেলোয়াড়ই টিম পাচ্ছেন না। দু–তিনটি টিম বাদ দিয়ে বাকি সবাই জুনিয়র টিম করতেছে। তবে আমি যা পেয়েছি তাতে খুশি আছি।’

ইকবালের ফুটবলজীবনে বিরাট এই বাঁকবদলের উপলক্ষ হয়ে এসেছে সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ। যেখানে তিনি ৫টি গোল করেছেন। দেশি ফুটবলারদের পায়ে যখন গোল সোনার হরিণ, জাতীয় দলের ১ নম্বর স্ট্রাইকার সুমন রেজা যখন এবারের লিগে গোলের খাতা খুলতে পারেননি, সেখানে ইকবালের ৫টি গোলই অনেক বলতে হয়।

দেশি খেলোয়াড়দের মধ্যে এবার এলিটা কিংসলি (এক অর্থে তিনিও বিদেশি) করেছেন সর্বোচ্চ ৮ গোল। তারপর আবাহনীর নাবিব নেওয়াজের সঙ্গে যৌথভাবে ৫ গোল নিয়ে দুইয়ে ইকবাল। তাঁর এই উত্থানে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজও কিছুটা বিস্মিত।

গত লিগে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচে ইকবালকে দেখে তাঁরা পছন্দ করেন। আরমান সেটা নিয়ে বলছিলেন, ‘চট্টগ্রাম আবাহনীর সঙ্গে স্বাধীনতার জার্সিতে মাঝমাঠ থেকে ইকবালের নেওয়া দুটি শট দেখে আমার ভালো লেগেছে। কর্নারে সে একটা ডাইভিং হেড করেছিল। সেটাও ভালো লাগে। ওর ভালো গুণ হেড। প্রথম টাচেও অনেক ভালো। তাই আমরা ওকে দলে নিই। আমাদের সঙ্গে ওর চুক্তি ছিল ছয় লাখ টাকা। সেখান থেকে শুনেছি এবার ৩০-৩৫ লাখ টাকায় শেখ রাসেলে গেছে।’

২০১৭-১৮ সালে পেশাদার লিগের দ্বিতীয় স্তর দিয়ে ইকবালের ঢাকায় খেলা শুরু। এরপর ফর্টিস এফসি, পুলিশ এফসির হয়ে দ্বিতীয় স্তরে কাটিয়ে নাম লেখান স্বাধীনতা ক্রীড়া সংঘে। এক মৌসুম পরপরই শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে এখানেই না থেমে ইকবাল স্বপ্ন আঁকছেন চোখে, ‘আমার খুব ইচ্ছা জাতীয় দলে খেলব। আশা করি, এই স্বপ্ন পূরণ করতে পারব।’

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

মেয়েরা যে চেষ্টা করেছে, তা প্রশংসনীয় - বাটলার

মেয়েরা যে চেষ্টা করেছে, তা প্রশংসনীয় – বাটলার

জুন ৭, ২০২৬
ফুটবল দলের খেলোয়াড় রহমত মিয়ার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী, শাশুড়ি ও স্বজনদের মারধর এবং বাড়িতে অবরুদ্ধ করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে।

জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া স্ত্রী ও শাশুড়িকে মারধর করেছেন!

জুন ৭, ২০২৬
শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ, ফাইনালে ভারতের কাছে হার

শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ, ফাইনালে ভারতের কাছে হার

জুন ৬, ২০২৬
ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ

ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ

জুন ৬, ২০২৬
দলকে সমতায় ফিরিয়ে উচ্ছ্বাসে মাতেন ঋতু পর্ণা চাকমা।

ভারতের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ

জুন ৬, ২০২৬
সূর্যবংশী দলে নিয়ে নতুন অধিনায়ক ঘোষণা ভারতের

সূর্যবংশীকে দলে নিয়ে নতুন অধিনায়ক ঘোষণা ভারতের

জুন ৬, ২০২৬
Load More
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |