নতুন বিদেশি লিগে ফিরলেন মোস্তাফিজ

এ বছর মাঠে গড়াচ্ছে কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসর। এবারের টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে মাঠ মাতাবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তাকে মার্কুই প্লেয়ার ক্যাটেগরিতে দলে ভিড়িয়েছ ভ্যানকুবার অ্যাংকরস।

মোস্তাফিজ ছাড়াও এই দলে আছেন ইংলিশ তারকা মঈন আলি, ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটাররা। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার। টুর্নামেন্টে আরো খেলবেন টম কারান, ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ক্রিস লিন, সিকান্দার রাজারা।

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছিলেন সাকিব আল হাসান।

ভ্যানকুবার অ্যাংকরস স্কোয়াড : দীপেন্দ্র সিং আইরে, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, মুস্তাফিজুর রহমান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস, বেন স্যান্ডারসন, মঈন আলি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles