ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টির পরিক্ষায় মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চট্টগ্রামে শক্তি পরিক্ষায় হবে দুই দলের। ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়। আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেড়ে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ।
সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ।ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন।
নিয়মিত অধিনায়ক ফেরায় জায়গা হারাতে পারেন জাকের আলী। লিটনের চোটের কারণে সবশেষ এশিয়া কাপে বেশ কয়েকটি ও আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেন জাকের। তবে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেলে। সবগুলো ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি।
উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দুদল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এবার দেখে সম্ভাব্য একাদশ। জয় দিয়ে সিরিজ শুরুর আশায় ওপেনিংয়ে থাকছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে থাকছেন অধিনায়ক লিটন দাস। চারে থাকতে পারেন সাইফ হাসান। যদিও এই জায়গাটি অনেকটাই নিশ্চিত তাওহিদ হৃদয়ের।
তবে সবশেষ টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি। পাঁচে শামীম হোসেন আর ছয়ে থাকছেন নুরুল হাসান সোহান। সাতে থাকছেন রিশাদ হোসেন আর আটে নাসুম আহমেদ। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। তেমনটি গলে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তবে চোট কাটিয়ে মোস্তাফিজ সুস্থ থাকলে তিনিও থাকতে পারেন একাদশে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















