বিশ্বকাপ, লাল কার্ড ও ডোনাল্ড ট্রাম্পের ফোন কল বিতর্ক।

বিশ্বকাপ লাল কার্ড ট্রাম্প বিতর্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড বিতর্ক যেন থামছেই না। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষের বালোগান সরাসরি লাল কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচ নিষিদ্ধ থাকার কথা যা বেলজিয়ামের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে বালোগান খেলতে পারবেন না এমন খবর চাউর হলে নড়ে চড়ে বসেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেলজিয়াম ম্যাচ সামনে রেখে ফিফা সভাপতির কাছে ট্রাম্প ফোনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলে ফিফা নীতি পরিবর্তন করে বালোগানকে খেলার অনুমতি দেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে “বিশ্বকাপ, লাল কার্ড ও ডোনাল্ড ট্রাম্পের ফোন কল বিতর্ক” নিয়ে।

ট্রাম্প বিষয়টি নিয়ে সরাসরি ফোন করে বসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। আর তাতেই লাল কার্ডের শান্তি কমে যায় বালোগানের। খেলতে নামেন বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে। যদিও বালোগানে ভর করে বেলজিয়াম বাধা অতিক্রম করতে পারেনি যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে থেমে নেই নেটিজেনদের সমালোচনা।

মার্কিন প্রেসিডেন্ড বলেন, “আমি কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিলাম, কারণ আমার মনে হয়নি ওটা কোন ফাউল ছিল। দুজন অ্যাথলেট পূর্ণ গতিতে দৌড়ানোর সময় একে অপরের সাথে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিল মাত্র” তিনি আরো বলেন আমি ফিফাকে চাপ দেয়নি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যকার কথোপকথনে বিশ্বকাপ চলাকালীন নিয়মের এমন নজিরবিহীন পরিবর্তনে বিশ্বকাপে কি কলঙ্ক লেপে দিলে? ফিফার এই আকস্মিক নিয়ম শিথিল করার সিদ্ধান্তে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন তীব্র বিস্ময় প্রকাশ করেছে অপরদিকে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার এই ঘটনার কঠোর সমালোচনা করে বলেন, রাজনৈতিক ফোনের মাধ্যমে ফুটবলের লাল কার্ড বা নিষেধাজ্ঞা এভাবে বাতিল হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতাকেই শুধু প্রশ্নবিদ্ধ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles