মিরপুরের স্পিন স্বর্গে বোলিংয়ে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের। এর আগে ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন মিরপুরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৬ রান করে ক্যাচ দিয়ে দলীয় ২২ রানের মাথায় বিদায় নেন সাইফ হাসান। সতীর্থকে হারিয়ে সৌম্য সরকার এক প্রন্ত আগলে রেখে টেস্টে ফর্মে ব্যাটিং শুরু করেন।
তবে উইকেটে অন্যপ্রান্তে একের পর এক উইকেটে হারায় বাংলাদেশ। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে হৃদয় ১৯ বলে ১২, নাজমুল হোসেন শান্ত ২১ বলে ১৫ রান করে বিদায় নেন। ১৭.২ ওভারে দলীয় ৬৮ রানে তিন উইকেট হারায় বাংরাদেশ। অভিষেক ম্যাচে দারুণ ব্যাট করা মাহিদুল ইসলাম অঙ্কান ভালো শুরুর পর ১৭ রানের বেশি করতে পারেনি। তার বিদায়ের পর ছক্কার আশায় বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৮৯ বলে তিন চার ও এক ছক্কায় ৪৫ রান করেন এই ওপেনার। বাংলাদেশের দলীয় রান তখন ৩০.৩ ওভারে ৫ উইকেটে ১০৩ রান।
দলে ফেরা স্পিনার নাসুম আহমেদ বিদায় ১৪ রানে। পরে নুরুল হাসানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ফর্মেটের স্ট্রাইক রেটে ধরে রেখে ২৪ বলে ২৩ রান করে বিদায় নেন এই উইকেট কিপার ব্যাটার। বাংলাদেশের দলীয় রান তখন ৪৬ ওভারে ৭ উইকেটে ১৬৩।
তবে শেষ দিকে মিরাজের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন রিশাদ হোসেন। এই স্পিনার ১৪ বলে তিনটি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া মিরাজ ৫৮ বলে অপরাজিত ৩২ রান করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















