যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর পরীক্ষা দারুণভাবে উতড়ে গেল বেলজিয়াম। সিয়েটলের লুমেন ফিল্ডে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে তারা ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এবারের বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে তারা শেষ আটে পৌঁছেছে। আগামী ১০ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের মুখোমুখি হবে।

৪-১ গোলের বিশাল জয়ে বেলজিয়ামের হয়ে গোল করেছেন চার্লেস ডি কেতেলায়েরা, হ্যান্স ভানাকেন ও রোমেলু লুকাকু। কেতেলায়েরা জোড়া গোল করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ব্যবধান কমান মালিক টিলমান।

তিন স্বাগতিকের বিদায়

যুক্তরাষ্ট্রের বিদায়ের মাঝ বিশ্বকাপের তিন আয়োজক দেশেরই বিদায় হয়ে গেল। এর আগে কানাডা ও মেক্সিকো বিদায় নেয়।

এ ম্যাচের আগে শেষ ষোলোর অন্য এক ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। নাটকীয় জয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ১-০ গোলে জয় স্পেনের। নির্ধারিত সময়ের খেলার ইনজুরি সময়ের প্রথম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন মাইকেল মেরিনো। স্পেনের জয়ের মাঝ দিয়ে বিদায় হয় পর্তুগালের। কান্নাজড়িত চোখের জলে বিদায় নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপে এখন তিন কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স খেলবে মরক্কোর বিপক্ষে। নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর স্পেন পেয়েছে বেলজিয়ামকে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মিসর, সুইজারল্যান্ড ও কলম্বিয়া। আজ রাতে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মিসর। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।

গোলের পর রোমেলু লুকাকু

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেলজিয়াম। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণে যুক্তরাষ্ট্রের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। প্রথমার্ধেই তার সুফল পেয়ে যায় বেলজিয়ানরা। বিরতিতে যাওয়ার আগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা।

উজ্জ্বল তারকা কেতেলায়েরা

ম্যাচের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন চার্লেস ডি কেতেলায়েরে। দুর্দান্ত ফিনিশিংয়ে জোড়া গোল করে দলের বড় জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড। তাঁর গতি, পজিশনিং ও গোল করার দক্ষতার সামনে অসহায় দেখিয়েছে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল স্বাগতিকরা। নিজেদের দর্শকদের সামনে আক্রমণের গতি বাড়ালেও বেলজিয়ামের সুসংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কাছে বারবার আটকে যায় তারা। বরং সুযোগ কাজে লাগিয়ে আরও দুটি গোল করে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত এই স্কোরলাইনই নিশ্চিত করে স্বাগতিকদের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles