পাঁচ দিনের বিরতি দিয়ে প্যালেস্টাইনের বিপক্ষে আগামীকাল বুধবার আবারও মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কিংস অ্যারেনায় ম্যাচটি বিকাল সাড়ে তিনটায় শুরু হবে।
কুয়েতের মাটিতে ২১ মার্চ রাতে প্যালেস্টাইনের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। ফিরতি ম্যাচটিও যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য ওই ম্যাচে হারলেও প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সমান্তরালেই লড়াই করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ ফুটবল ও ২০২৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
গত বছরের ১৬ নভেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের পরাজয় নিয়ে দেশে ফিরলেও ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ১-১ ড্র করে জামাল বাহিনী।
আর ২১ মার্চ প্যালেস্টাইনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হারলেও ২৬ মার্চ হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফলে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।
‘আই’-গ্রুপের বাছাইয়ে চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান একেবারে তলানীতে। জামাল ভূইয়ারা আছে ১৮৩তমস্থানে। যেখানে অস্ট্রেলিয়া, প্যালেস্টাইন ও লেবাননের অবস্থান যথাক্রমে ২৩, ৯৭ ও ১১৫তম।
কিংস অ্যারেনায় এখনও পর্যন্ত চার ম্যাচ খেলা বাংলাদেশ একটাতেও হারেনি। এক জয়ের বিপরীতে ড্র করেছে বাকি তিনটি ম্যাচে।
২৩ সদস্যের বাংলাদেশ দল:
ডিফেন্ডার: তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, মোহাম্মদ সাদ উদ্দিন, মোহাম্মদ শাকিল হাসান, রহমত মিয়া ও হাসান মুরাদ।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ রবিউল হাসান, জায়েদ আহমেদ।
স্ট্রাইকার: রাকিব হোসেন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ মজিবর জনি, চন্দন রায়, সুমন রেজা, মোহাম্মদ রাব্বি রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ শাহরিয়ার ইমন।
গোলরক্ষক: মিতুল মারমা, আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















