• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
FIFA WORLD CUP 2026
COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

হার্ড হিটার জাকের আলী অনিক সম্পর্কে পাঁচটি বিস্ময়কর তথ্য

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৪
in ক্রিকেট
Reading Time: 4 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৬ রানের পাহাড়সম রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩০ রান করে ৩ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের দুর্দান্ত অর্ধশতকে লক্ষ্যের অনেকটাই কাছে চলে যায় স্বাগতিকরা।

মাহমুদুল্লাহ দীর্ঘদিন পর মাঠে ফিরেই ৩১ বলে ৫৪ রান করেন। অপরদিকে জাকের চারটি চার ও ছয়টি ছয় মেরে দ্রুতই ৬৮ রান করেন। ২০ তম ওভারে তিনি তাঁর উইকেট হারালে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২০৩ রানে।

যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায়, জাকের আলী অনিক তাঁর ঝড়ো ইনিংসের বদৌলতে তুমুল প্রশংসা কুড়িয়ে নেন।

নিচে বাংলাদেশ ক্রিকেট দলের এই নবীন তারকা ক্রিকেটারকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য পাঁচটি মজার তথ্য তুলে ধরা হলোঃ

#১

গত সপ্তাহেই আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন জাকেরঃ

কিছুদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন জাকের আলী। ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সাথে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর মতো বড় নামের সাথে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নরা রানার্স আপ হয়ে বিপিএল শেষ করে। মেগা ফাইনালে ২৩ বলে মাত্র ২০ রান করেন জাকের। তবে সবমিলিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফিনিশারের ভূমিকায় থেকে ১০ ইনিংসে ১৯৯ রান করেছেন তিনি।

#২

জাকেরের অভিষেক হয়েছিলো মালয়েশিয়ার বিপক্ষেঃ

জাকেরের টি-টোয়েন্টি অভিষেক যে গতবছর মালয়েশিয়ার বিপক্ষে হয়েছে তা অনেক ক্রিকেটভক্তই জানেন না। চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দ্বিতীয় সারির ক্রিকেট দল পাঠায় বাংলাদেশ। সেখানে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে অভিষিক্ত হন জাকের। সেই ম্যাচে ১৪ রান করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে একটি ক্যাচ লুফে নেন তিনি। ম্যাচটিতে মালয়েশিয়াকে ২ রানে হারায় বাংলাদেশ।

#৩

জাকেরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারের চেয়ে ছয়ের সংখ্যাই বেশিঃ

এখন পর্যন্ত খেলা ৫৩ ইনিংসে ৪৯টি ছয় মেরেছেন জাতীয় দলের এই নব্য হার্ড হিটার। রাজকীয়ভাবে যা তাঁর ব্যাট থেকে আসা চারের চেয়ে সংখ্যায় ৩টি বেশি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সাতটি ছয় এবং ছয়টি চার মেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এভাবেই হাই স্ট্রাইক রেটে খেলতে থাকলে চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জাকেরের জায়গা পাওয়াটা এখন সময়ের অপেক্ষা।

#৪

জাকেরের টি-টোয়েন্টি ডেব্যু হয়েছে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বেঃ

জাকেরের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আরো একটি মজার তথ্য হলো তাঁর প্রথম অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেছেন জাকের। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরে সেবার সিলেটের অধিনায়কত্ব করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছিলো জাকেরের।

নিজের অভিষেক ম্যাচে পেসার শরিফুল ইসলামের বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন জাকের। তবে এই উইকেটকিপার ব্যাটার নিজের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ক্যারিবিয়ান তারকা হিটার ক্রিস গেইলকে প্যাভিলিয়নে পাঠান।

#৫

গতবছর জাকের জানান, নিজের ক্যারিয়ার নিয়ে তাঁর আত্মতুষ্টির কোনো সুযোগ নেইঃ

প্রায় ১২ মাস আগে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার নিজের করে নেন জাকের। এমন বড় একটি অর্জনের পর দেশের স্বনামধন্য একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জাকের জানান, তাঁর মতো তরুণ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

সেই সাক্ষাৎকারের এক বছর পর নিজেকে বাংলাদেশ দলে খুঁজে পেয়েছেন জাকের। দলে তিনি শুধু জায়গাই করে নেননি বরং বিস্ফোরক ইনিংস খেলে জাতীয় দলের কাঙ্ক্ষিত সেই হার্ড হিটার ফিনিশার হিসেবে নিজের অস্তিত্বেরও জানান দিয়েছেন।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

তিন পরাশক্তির সাথে বেশে বেশি খেলতে চান শান্তরা

তিন পরাশক্তির সাথে বেশি বেশি খেলতে চান শান্তরা

মে ২০, ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

মে ২০, ২০২৬
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬
নিজের ফর্মের রহস্য ফাঁস করলেন লিটন!

যার পরামর্শে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেন লিটন

মে ২০, ২০২৬
সিরিজ সেরা হয়ে যে বার্তা দিলেন মুশফিক

সিরিজ সেরা হয়ে যে বার্তা দিলেন মুশফিক

মে ২০, ২০২৬
টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলল টাইগাররা!

পাকিস্তানকে লজ্জা দিয়ে ভারতকে ছাড়িয়ে গেল টাইগাররা

মে ২০, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
নাটকের অপেক্ষায় সিলেট টেস্ট

নাটকের অপেক্ষায় সিলেট টেস্ট

মে ১৯, ২০২৬
পাকিস্তানকে বাংলাওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা

পাকিস্তানকে বাংলাওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা

মে ২০, ২০২৬
টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলল টাইগাররা!

পাকিস্তানকে লজ্জা দিয়ে ভারতকে ছাড়িয়ে গেল টাইগাররা

মে ২০, ২০২৬
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মে ১৯, ২০২৬
তিন পরাশক্তির সাথে বেশে বেশি খেলতে চান শান্তরা

তিন পরাশক্তির সাথে বেশি বেশি খেলতে চান শান্তরা

মে ২০, ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

মে ২০, ২০২৬
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬
নিজের ফর্মের রহস্য ফাঁস করলেন লিটন!

যার পরামর্শে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেন লিটন

মে ২০, ২০২৬

Recommended

তিন পরাশক্তির সাথে বেশে বেশি খেলতে চান শান্তরা

তিন পরাশক্তির সাথে বেশি বেশি খেলতে চান শান্তরা

মে ২০, ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

অস্ট্রেলিয়া সিরিজেও জিততে চায় টাইগাররা

মে ২০, ২০২৬
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬
নিজের ফর্মের রহস্য ফাঁস করলেন লিটন!

যার পরামর্শে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেন লিটন

মে ২০, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |