সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭১ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে স্বাগতিকরা।
ঘরের মাঠে এদিন ওপেনার ব্রায়ান বেনেট শুরুতে ঝড় তুলে ৩০ বলে ৪৪ রান করে নাহিদ রানার বলে বিদায় নেন। আর এক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৯ বলে করেন ১৪ রান করে রানার বলে ক্যাচ দিয়ে ফেরেন। ডিওন মায়ার্স ২০ বলে ২০ রান করে সাইফউদ্দিনের বলে ক্যাচ আউট হন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন।
মিল্টন শুম্বা ১১ রান করে বিদায় নেন। তবে রায়ান বার্ল ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ ও ইভান্স ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। বল হাতে নাহিদ রানা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া সাইফউদ্দিন নেন ৪ ওভরে ৩৫ রানে দুই উইকেট।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশেঃ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।


