রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে চূড়ান্ত হল বিশ্বকাপ ফাইনালের দুই দল। যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বর্তমান সময়ের সেরা দুই দল। রোববার রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শক্তির বিচারে দুই দলই প্রায় সমানে সমান। কাগজে-কলমে আর্জেন্টিনার অভিজ্ঞতা, আক্রমণভাগের ধার এবং টানা জয়ের আত্মবিশ্বাস তাদের এবারের বিশ্বকাপ ফাইনালে এগিয়ে থাকবে। তবে স্পেনের নান্দনিক ফুটবল, দুর্দান্ত রক্ষণ এবং ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে যে এই ফাইনালে কোনো দলকেই স্পষ্ট ফেভারিট বলা কঠিন।
তাই নিউইয়র্কে বিশ্বকাপের মঞ্চে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বের দুই পরাশক্তির এই লড়াইয়ে শিরোপার পাশাপাশি ইতিহাস গড়ার সুযোগও থাকছে দুই দলের সামনে।
যেখানে শক্তির বিচারে দুই দলই প্রায় সমানে সমান। আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এবং সর্বোচ্চ ১৯ গোল করেছে। অন্যদিকে স্পেন ছয় জয় ও এক ড্র নিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।
পুরো আসরে মাত্র এক গোল হজম করে সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগের দল হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্পেন। তাই আক্রমণে আর্জেন্টিনা এবং রক্ষণে স্পেন-এমন এক ভিন্নধর্মী লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। তবে আন্তর্জাতিক ফুটবলে দুই দলের দেখা হয়েছে মোট ১৪ বার। সেখানে পরিসংখ্যানও অবিশ্বাস্যভাবে সমান-দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর ড্র হয়েছে ২টি।
ফলে ফাইনালের এই লড়াইকে অনেকেই দুই পরাশক্তির আধিপত্য নির্ধারণের ম্যাচ হিসেবে দেখছেন। ফাইনালে ওঠার পথে স্পেন শেষ ষোলোতে পর্তুগালকে ১-০, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ এবং সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনা নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২, মিসরকে ৩-২, সুইজারল্যান্ডকে ৩-১ এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে।


