২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে শুরু হচ্ছে ‘সার্কেল গেমিং এরিনা

দেশের ই-স্পোর্টসপ্রেমীদের জন্য ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড ‘সার্কেল’। ‘সার্কেল গেমিং এরিনা’ নামের এই প্রতিযোগিতায় থাকছে জনপ্রিয় দুটি গেম-পাবজি মোবাইল ও ই-ফুটবল।

বুধবার রাজধানীতে রবির করপোরেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল কর্মকর্তা শিহাব আহমাদ এবং সার্কেল মার্কেটিং বিভাগের প্রধান মুহাম্মদ আব্দুল হাইসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুর্নামেন্টে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। ১৮ নভেম্বর থেকে ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে।

আয়োজকদের লক্ষ্য, দেশের তরুণ গেমারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনকে আরও শক্তিশালী করা। আগের আসরেও উল্লেখযোগ্য সাড়া পেয়েছিল ‘সার্কেল গেমিং এরিনা’। সেই আসরে অংশ নিয়েছিলেন আড়াই হাজারের বেশি গেমার।

টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের সরাসরি সম্প্রচার ইউটিউবের পাবজি মোবাইল বিভাগে বিশ্বজুড়ে প্রথম স্থান অর্জন করেছিল। সরাসরি সম্প্রচারটি দেখেছিলেন সাত লাখের বেশি দর্শক। এ ছাড়া টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ কোটির বেশি বার দেখা হয়েছিল।

গেমিং কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে বিভিন্ন উদ্যোগও রয়েছে সার্কেলের। মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট ও এ ওয়ান ই-স্পোর্টসের সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি কোডাশপ ও মিডাসবাইসহ ৮০টির বেশি গেমিং সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি। এ ছাড়া গেমারদের জন্য রয়েছে বিশেষ ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম কেনাকাটার সুবিধা।

এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন,“বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি এবং এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি যা তাদের সাথে সাথে বিকশিত হবে।”

spot_imgspot_img
spot_img

Related Articles