চ্যাম্পিয়নশিপ রিং পাবেন বিশ্বকাপজয়ীরা

বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ প্রদান করা হবে। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল, এমএলবি ও এনএইচএলের মতো জনপ্রিয় পেশাদার ক্রীড়া লিগে প্রচলিত এই সম্মান এবার স্থান পাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে।

ফিফার এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সাফল্যকে আরও বিশেষভাবে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এই বিশেষ রিং বিজয়ীদের অর্জনের প্রতীক হিসেবে আজীবন বহন করবে। রিংয়ে বিশ্বকাপের লোগো, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং সংশ্লিষ্ট আসরের বিশেষ নকশা সংযুক্ত থাকবে বলে জানা গেছে।

মার্কিন ক্রীড়া সংস্কৃতিতে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। শিরোপা জয়ের স্মারক হিসেবে খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই রিং উপহার দেওয়া হয়। আগামী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করায় সেই ঐতিহ্যকে ফুটবলেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বিশ্বকাপজয়ীদের জন্য এই নতুন সম্মাননা ফুটবল অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকের মতে, এটি খেলোয়াড়দের অর্জনকে আরও গৌরবান্বিত করবে এবং বিশ্বকাপের ঐতিহাসিক গুরুত্বকে নতুন মাত্রা দেবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠবে একটি অনন্য স্মারক।

ফিফার এই পদক্ষেপকে আধুনিক ক্রীড়া সংস্কৃতির সঙ্গে বিশ্ব ফুটবলের সংযোগের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলই প্রথমবারের মতো ট্রফি, স্বর্ণপদক এবং নতুন সংযোজন ‘চ্যাম্পিয়নশিপ রিং’এই তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি একসঙ্গে অর্জনের সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles