বয়সভিত্তিক ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালেদ মাহমুদ সুজনের। এবার তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দেশের বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন কার্যক্রমে।
গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পর নতুন বোর্ড গঠন করা হয়।

পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়।
সেই বণ্টনে বয়সভিত্তিক ক্রিকেট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ এই বিভাগকে আরও শক্তিশালী করতেই এবার যুক্ত করা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।
বিসিবি সূত্রে জানা গেছে, এইজ গ্রুপ ক্রিকেট বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক।

তরুণ ক্রিকেটারদের বিকাশ, পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর দ্রুতই কাজ শুরু করার কথা রয়েছে সুজনের। দেশের বয়সভিত্তিক ক্রিকেটকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করে তুলতেই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

উল্লেখ্য, নতুন বোর্ড গঠনের পর রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles