২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যে ১২ তারকা

প্রতিটি বড় টুর্নামেন্ট শেষেই নতুন কোনো অধ্যায়ের সূচনা হয়, আবার অনেকের জন্য তা নিয়ে আসে বিদায়ের সুর। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলেও তেমনই এক রূপান্তরের ছোঁয়া লেগেছে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত তারকা ফুটবলার জাতীয় দলের জার্সি স্থায়ীভাবে তুলে রাখার ঘোষণা দিয়েছেন।

শিরোপাজয়ী স্পেনের কাছে যথাক্রমে ফাইনাল ও শেষ ষোলোতে হেরে রানার্সআপ আর্জেন্টিনা ও পর্তুগাল বিদায় নিলেও মেসি-রোনালদোর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এখনও ফুরায়নি। তবে বিশ্বমঞ্চের পর্দা নামার পরপরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ১২ জন উল্লেখযোগ্য তারকার খতিয়ান তুলে ধরা হলো:

১. মানুয়েল নয়্যার (জার্মানি)

  • বয়স: ৪০ বছর | ম্যাচ: ১২৮
  • পরিসংখ্যান: বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ খেলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক।

অবসর ভেঙে জার্মানির হয়ে বিশ্বমঞ্চে ফিরেছিলেন ৪০ বছর বয়সী ন্যুয়ার। শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায়ের পর এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তি চূড়ান্তভাবে অবসর নেন। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা দেশের হয়ে ১২৮টি ম্যাচ খেলে গ্লাভস জোড়া তুলে রাখলেন।

২. নেইমার জুনিয়র (ব্রাজিল)

  • বয়স: ৩৪ বছর | ম্যাচ: ১৩০ | গোল: ৮০
  • রেকর্ড: পেলের পর একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো আক্ষেপ নিয়েই। নরওয়ের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়া ম্যাচে ব্রাজিলিয়ানদের একমাত্র গোলটি করেন তিনি। ১৩০ ম্যাচে ৮০ গোল নিয়ে আন্তর্জাতিক অধ্যায় শেষ করলেও জাতীয় দলের হয়ে ২০১৩ কনফেডারেশনস কাপই তাঁর একমাত্র অর্জিত ট্রফি।

৩. রিয়াদ মাহরেজ (আলজেরিয়া)

  • বয়স: ৩৫ বছর | ম্যাচ: ১২০ গোল: ৪০ |

আলজেরিয়ার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের দোড়গোড়ায় দাঁড়িয়েও সেই স্বপ্ন অধরা রেখে বিদায় ঘোষণা করলেন রিয়াদ মাহরেজ। শেষ বত্রিশের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পরপরই লেস্টার ও ম্যানচেস্টার সিটির সাবেক এই উইঙ্গার অবসরের সিদ্ধান্ত জানান।

৪. সাদিও মানে (সেনেগাল)

  • বয়স: ৩৪ বছর | ম্যাচ: ১৩২ | গোল: ৫৫

ইনজুরির কারণে ২০২২ আসর মিস করার পর ২০২৬ বিশ্বকাপে সেনেগালকে নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন সাদিও মানে। সেনেগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেও নিজের শেষ বিশ্বকাপে তিনি কোনো গোল পাননি।

৫. গুইলার্মো ওচোয়া (মেক্সিকো)

  • বয়স: ৪১ বছর | ম্যাচ: ১৫৩

নিজের ষষ্ঠ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে মাঠে নামার সুযোগ পান ৪১ বছর বয়সী মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ১৫৩তম ম্যাচটি খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ও ক্লাব উভয় ফুটবলেই ইতি টানার সংকেত দিলেন এই অভিজ্ঞ তারকা।

৬. নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা)

  • বয়স: ৩৮ বছর | ম্যাচ: ১৩৯ | গোল: ০৮

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচসহ আর্জেন্টিনার বিশ্বমঞ্চের লড়াইয়ে বড় ভূমিকা রাখেন ৩৮ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক নিকোলাস ওতামেন্দি। জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলার রেকর্ড নিয়ে বিদায় জানিয়ে ইউরোপ পর্ব শেষে তিনি যোগ দিচ্ছেন জন্মভূমির ক্লাব রিভার প্লেটে।

৭. মার্কো আরনাউটোভিচ (অস্ট্রিয়া)

  • বয়স: ৩৭ বছর | ম্যাচ: ১৩৭ | গোল: ৪৯

অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও গোলের মালিক মার্কো আরনাউটোভিচ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ২টি গোল করা ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে দেশের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

৮. প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)

  • বয়স: ৩০ বছর | ম্যাচ: ৫৬ | গোল: ২৬

মাত্র ৩০ বছর বয়সে তালিকার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন চেক স্ট্রাইকার প্যাট্রিক শিক। চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ায় শিকের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটিই শেষ টুর্নামেন্টে পরিণত হয়।

৯. ক্রেইগ গর্ডন (স্কটল্যান্ড)

  • বয়স: ৪৩ বছর

স্কটল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪৩ বছর বয়সে বিশ্বকাপের পর একাধারে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল জীবনের সমাপ্তি ঘোষণা করলেন তিনি।

১০. এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)

  • বয়স: ৩৬ বছর | ম্যাচ: ১০০ | গোল: ৪৯

ইকুয়েডরের সর্বকালের সেরা গোলদাতা এননার ভ্যালেন্সিয়া ৪৯টি গোল নিয়ে অবসর গ্রহণ করেছেন। ৩টি বিশ্বকাপ (২০১৪, ২০২২ ও ২০২৬) মিলিয়ে ১০ ম্যাচে ৬টি গোল করার কৃতিত্ব রয়েছে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

১১. ফার্নান্দো মুসলেরা (উরুগুয়ে)

  • বয়স: ৪০ বছর | ম্যাচ: ১৩৭

২০২৪-এ বিদায় নিলেও পঞ্চম বিশ্বকাপ খেলতে পুনর্নির্বাচিত হয়েছিলেন ৪০ বছর বয়সী মুসলেরা। তবে স্পেনের বিপক্ষে গোল হজমের ভুলের পর মাঠ ছেড়ে উরুগুয়ের এই সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা টানেন।

১২. জ্যাঁ-মিশেল সেরি (আইভরি কোস্ট)

  • বয়স: ৩৫ বছর | ম্যাচ: ৬৬ | গোল: চার

২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) বিজয়ী মিডফিল্ডার সেরি কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজের প্রথম ও শেষ বিশ্বকাপ ম্যাচ খেলেন। ৩৫ বছর বয়সে ৬০টিরও বেশি আন্তর্জাতিক ক্যাপ ঝুলিতে পুরে অবসর গ্রহণ করলেন এই আইভোরিয়ান তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles