অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধায় মজেছেন তাইজুল

দীর্ঘ বিমানযাত্রা যাত্রা শেষে ডারউইনে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্লেয়ারদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানান, উন্নতমানের সুযোগ-সুবিধা থাকায় সেরা প্রস্তুতি নিতে পারছেন তারা। বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানালেন, প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা বেশ ভালো হচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এর আগে ডারউইনেই আছে একটি প্রস্তুতি ম্যাচ।

দীর্ঘ যাত্রা শেষে ডারউইনে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্লেয়ারদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানালেন, প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা বেশ ভালো হচ্ছে। বিসিবির প্রকাশিত ভিডিওতে তাইজুল বলেছেন, ‘জার্নিটা ভালো ছিল কারণ আসার সময় আমরা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’

সুযোগ-সুবিধার ব্যাপারে বেজায় খুশি তাইজুল, ‘আমরা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে, ফিল্ডিং থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।’
সফরে ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট আগামী ২২ আগস্ট, সাউথ ম্যাকায়ে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles