ফুটসাল লিগ বাংলাদেশ ২০২৫-২৬
বাংলাদেশ ফুটসাল লিগের ৫১তম ম্যাচে বিকেএসপির নারী ফুটসাল দল ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে আনসার ভিডিপি দলকে। ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলে বিকেএসসি বিশেষ করে রাইট উইংয়ে রিংকি ও মিরার বোঝাপড়ায় দুর্দান্ত ফিনিশিংয়ে ৩৪ সেকেন্ডেই প্রথম গোল পায় বিকেএসপি নারী ফুটসাল দল। এর পরের গল্প শুধুই বেকেএসপির ফুটসালারদের।

মাঝমাঠে অধিনায়ক ইতি লেফট উইংয়ে অয়ন্ত বালাদের মুহুর্মুহু আক্রমন ঠেকাতে হিমশিম খায় আনসার ভিডিপি নারী ফুটসালাররা। প্রথমার্ধে ৪-১ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে এসে আনসার ভিডিপি কিক ইন থেকে অধিনায়াক ক্রানুচিং মারমা গোল করে ভিডিপি শিবিরে স্বস্তি ফিরিয়ে আনলেও তা ছিল সাময়িক, এরপর মামনি, অংম্রাচিং মফুই আর ফমিরা চেষ্টা করেও গোলের দেখা পায়নি। বিপরীতে বিকেএসপির বদলি খেলায়োরদের মধ্যে আফরিন জাহান, রুপা আর সাদিয়ারা অসাধারন কম্বিনেশন গড়ে থ্রু পাস দিতে থাকেন রিংকিকে আক্রমন ভাগে, রিংকি, মিরা আর অয়ন্তের চমৎকার রসায়নে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বিকেএসপির মেয়েরা।

দিনের ২য় ম্যাচে পুরুষদের লড়াইয়েও বিকেএসপির ফুটসালারদের জয় ছিল অনুমেয়, আনসার ভিডিপির বিপক্ষে। প্রথম মিনিটেই আকাশ ডান প্রান্তে ম্যাচের প্রথম আক্রমনকে গোলে রুপান্তর করেন আনসার ভিডিপির খেলোয়াড়দের কোন কিছু বুঝে উঠার আগেই। এরপর বিকেএসপির রাহাত ২য় গোল করে ব্যবধান দিগুন করলে গোল পরিশোধে আনসার ভিডিপি মরিয়া হয়ে খেলতে থাকে বিশেষ করে ভিডিপির অধিনায়ক উচা, চাই চিং মং, রাশেদ ও রাকিবরা কিন্তু ফিনিশিং টাচে ব্যর্থ হওয়ায় ০-৩ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

তবে দ্বিতীয়ার্ধের শুরুটা হয়েছে দু-দলের সমানে সমান আক্রমন ধরে রেখে আনসার ভিডিপির বেশ কয়েকটি আক্রমন ছিল গোল পাওয়ার মত বিশেষ করে বদলি খেলোয়াড় দেবু রাইট উইংয়ে বেশ কয়েকটি দুরপাল্লার শট নিলেও গোল রক্ষক তাসিন সাহেব অসাধারন সেভ করলে গোল বিঞ্চত হয় আনসার ভিডিপি। অবশেষে ৩১ মিনিটে সংঘবন্ধ আক্রমন থেকে রাকিব দলের পক্ষে প্রথম গোল করে গোল খরা কাটালে আশা জেগে উঠে বিডিপিদের। আনসার আক্রমনের পর আক্রমন করেও ২য় গোলের দেখা পাওয়া হয়নি অন্যদিকে ২য় অর্ধে বিকেএসপির আক্রমনের ধার কিছুটা হলেও কম ছিল বিমেষ করে শেষ ৫ মিনিট প্রতি আক্রমন নির্ভর খেলার কারনে আর গোলের দেখা পায়নি বিকেএসপি। তবে শেষ মিনিটে পেনাল্টি থেকে আনসার ভিডিপির রাকিব নিজের ২য় এবং দলের ২য় গোল করলে ২-৩ গোলে পরাজয় নিয়েই কোর্ট ছাড়তে হয় আনসার ভিডিপির খেলোয়াড়দের।


