মিরাজের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৬৩ রান বাংলাদেশের

টেস্টে লড়াইয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন মিরাজ। ২৬৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার ডারউইনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম অনিক। তবে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খুলতেই পারেননি তামিম।

৮টি বল মোকাবেলা করেও শূন্য রানে বিদায় নেন হ্যানো জ্যাকবসের বলে স্যাম কন্সটাসের তালুবন্দী হয়ে। ৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাদমানকেও শিকার করেন কোরি রকিচোলি। ৪৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। তার ব্যাট থেকে আসে চারটি চার। ৩৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

মুমিনুল হক অনেক সময় কাটান ক্রিজে, তবে মাত্র ১৬ রান করেই আউট হন। তাকেও শিকার করেন রকিচোলি। ৫৮টি বল খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। মুমিনুলের ব্যাট থেকে আসে তিনটি চার। তারপর মুশফিকুর রহিমও রানের খাতা খুলতে পারেননি। চারটি বল মোকাবেলা করে শূন্য রানে আউট হন তিনিও। 

লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুতই আউট হয়ে যান শান্ত। ৫৩ বলে ৩৭ রান করেন তিনি। অমিত হাসান ৬১ বলে ১৫ রান করে বিদায় নেন। তারপর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। সৌম্য ৩৬ বলে ১৬ রান করে ফিরে যান। এরমধ্যে হাফ-সেঞ্চুরি করেন মিরাজ। তারপর তাইজুল, খালেদ ও হাসানকে নিয়ে সেঞ্চুরি হাঁকান মিরাজ।

বাংলাদেশ অলআউট হয়ে গেছে ২৬৩ রানে। মিরাজ অপরাজিত ছিলেন ১৩৬ বলে ১০৭ রান করে। তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও চারটি ছক্কা। এছাড়া তাইজুল ১০ রান, হাসান মাহমুদ ৪ রান ও খালেদ ১৫ রান করেছেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles