প্রকাশ হলো নারী এশিয়া কাপের সূচি, ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার ঘোষিত সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

অন্যদিকে, বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে ৩১ আগস্ট। প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ হংকং। একদিন পর ২৯ আগস্ট মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

৩০ আগস্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। সেদিন তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ৩১ আগস্ট বাংলাদেশের পাশাপাশি মাঠে নামবে ইন্দোনেশিয়াও।

১ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে হংকংয়ের। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াই, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরপর ৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ সেপ্টেম্বর পাকিস্তান লড়বে হংকংয়ের সঙ্গে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles