২৫ বছরেই ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের পেসার জন টার্নার

মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভোগার পর শেষ পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ার থামানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম নেওয়া টার্নার ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। জাতীয় দলের জার্সিতে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেন তিনি।

গত বছরের জুনের পর থেকে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। হ্যাম্পশায়ারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি থাকলেও বারবার একই চোট ফিরে আসায় পেশাদার ক্রিকেট চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অবসরের ঘোষণা দিয়ে টার্নার বলেন, ‘পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছিল আমার ছোটবেলার স্বপ্ন। হ্যাম্পশায়ার এবং ইংল্যান্ডের হয়ে খেলতে পারা সেই স্বপ্ন পূরণের মতোই ছিল। কিন্তু স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকা এবং আগের চোটের ইতিহাস আমাকে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।’

টার্নারের বিদায়ে হতাশ হ্যাম্পশায়ারও। ক্লাবটির ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট বলেন, ‘জন একজন অসাধারণ প্রতিভা ছিল। পেশাদার ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আমাদের সবার জন্যই খুব কষ্টের। হ্যাম্পশায়ার পরিবারের সবাই তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’

ক্যারিয়ারের শুরুতেই সম্ভাবনার ঝলক দেখানো এই পেসারের জন্য চোটই শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াল। মাত্র ২৫ বছর বয়সেই তাই থেমে গেল তার পেশাদার ক্রিকেট যাত্রা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles